Friday, September 9, 2016

শ্রীমদ্ভগবদ্‌গীতা : নবম অধ্যায় – রাজযোগ

নবমোহধ্যায়ঃ
রাজবিদ্যা-রাজগুহ্য-যোগ
শ্রীভগবানুবাচ
ইদুন্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসুয়বে।
জ্ঞানং বিজ্ঞানসহিতং যজ্‌জ্ঞাত্বা মোক্ষ্যসেহশুভাৎ।।১
রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমম্‌।
প্রত্যক্ষাবগমং ধর্ম্যং সুসুখং কর্তুমব্যয়ম্‌।।২
অশ্রদ্দধানঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ।
অপ্রাপ্য মাং নিবর্তন্তে মুত্যুসংসারবর্ত্মনি।।৩
ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা।
মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্ববস্থিতঃ।।৪
ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম্‌।
ভূতভৃন্ন চ ভূতস্থো মমাত্মা ভূতভাবনঃ।।৫
যথাকাশস্থিতো নিত্যং বায়ুঃ সর্বত্রগো মহান্‌।
তথা সর্বাণি ভূতানি মৎস্থানীত্যুপধারয়।।৬
সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম্‌।
কল্পক্ষমে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম্‌।।৭
প্রকৃতিং স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ।
ভূতগ্রামমিং কৃৎস্নমবশং প্রকৃতের্বশাৎ।।৮
ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়।
উদাসীনবদাসীনমসক্তং তেষু কর্মসু।।৯
ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ সূয়তে সচরাচরম্‌।
হেতুনানেন কৌন্তেয় জগদ্‌বি পরিবর্ততে।।১০
অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্‌।
পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্‌।।১১
মোঘাশা মোঘকর্মাণো মোঘজ্ঞানা বিচেতসঃ।
রাক্ষসীমাসুরীঞ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ।।১২
মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ।
ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম্‌।।১৩
সততং কীর্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ।
নমস্যন্তশচ মাং ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে।।১৪
জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে।
একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতোমুখম্‌।।১‌৫
অহং ক্রতুরহং যজ্ঞঃ স্বধহমহমৌষধম্‌।
মন্ত্রোহহমহমেবাজ্যমহমগ্নিরহং হুতম্‌।।১৬
পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ।
বেদ্যং পবিত্রমোঙ্কার ঋক্‌ সাম যজুরেব চ।।১৭
গুতর্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ।
প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজমব্যয়ম্‌।।১৮
তপাম্যহমহং বর্ষং নিগৃহ্ণাম্যুৎসৃজামি চ।
অমৃতঞ্চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন।।১৯
ত্রৈবিদ্যা মাং সোমপাঃ পূতপাপা যজ্ঞৈরিষ্ট্বা স্বর্গতিং প্রার্থয়ন্তে।
তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকমশ্নন্তি দিব্যান্‌ দিবি দেবভোগান্‌।।২০
তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি।
এবং ত্রয়ীধর্মমনুপ্রপন্না গতাগতং কামকামা লভন্তে।।২১
অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্‌।।২২
যেহপ্যন্যদেবতাভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ।
তেহপি মামেব কৌন্তেয় যজন্ত্যবিধিপূর্বকম্‌।।২৩
অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ।
ন তু মামভিজানন্তি তত্ত্বেনাহতশ্চ্যবন্তি তে।।২৪
যান্তি দেবব্রতা দেবান্‌ পিতৃন্‌ যান্তি পিতৃব্রতাঃ।
ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্‌যাজিনোহপি মাম্‌।।২৫
পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি।
তদহং ভক্ত্যুপহৃতমশ্নামি প্রযতাত্মনঃ।।২৬
যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ।
যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম্‌।।২৭
শুভাশুভফলৈরেবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ।
সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি।।২৮
সমোহহং সর্বভূতেষু ন মে দ্বেষ্যোহস্থি ন প্রিয়ঃ।
যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম্‌।।২৯
অপি চেৎ সুদুরাচারো ভজতে মামনন্যভাক্‌।
সাধুরেব স মন্তব্যঃ সম্যগ্‌ ব্যবসিতো হি সঃ।।৩০
ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিং নিগচ্ছতি।
কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি।।৩১
মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যেহপি স্যুঃ পাপযোনয়ঃ।
স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শূদ্রাস্তেহপিযান্তি পরাং গতিম্‌।।৩২
কিং পুনর্ব্রাক্ষণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা।
অনিত্যমসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম্‌।।৩৩
মন্মনা ভব মদ্ভক্তো মদ্‌যাজী মাং নমস্কুরু।
মামেবৈষ্যসি যুক্ত্বৈবমাত্মানং মৎপরায়ণঃ।।৩৪
ইতি-রাজবিদ্যা-রাজগুহ্য-যোগ নামক নবম অধ্যায়।
 
শ্রীমদ্ভগবদ্‌গীতা : নবম অধ্যায় – রাজযোগ
শ্রীভগবান্‌ বলিলেন - হে অর্জুন, তোমার দোষদৃষ্টি নাই; সেই জন্য অতিগুহ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব । তাহা লাভ করিলে তুমি সংসারবন্ধন হইতে সদ্যোমুক্ত হইবে । ১
এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ । উহা উত্তম, পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহজসাধ্য ও অক্ষয়ফলযুক্ত । ২
হে অর্জুন, ব্রহ্মজ্ঞানসাধক এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া মৃত্যুময় সংসারপথে পুনঃপুনঃ যাতায়াত করে । ৩
আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্তমূর্তি; আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত । ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত; কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছিন্ন অসংসর্গী বলিয়া তৎসমুদয়ে আধেয়ভাবে অবস্থিত নহি । ৪
আমার ঈশ্বরীয় যোগ দর্শন কর । বস্তুতঃ ব্রহ্মাদিস্তম্ভপর্যন্ত ভূতগণ সর্বসঙ্গবর্জিত আমাতে পারমার্থিকভাবে অবস্থিত নহে; অসংসর্গীত্ব নিবন্ধন আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়াও তাহাদের ধারক ও জনক । ৫
সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেরূপ আকাশে অসঙ্গভাবে অবস্থান করে, সেইরূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্বরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিও । ৬
হে কৌন্তেয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয় । আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে সৃষ্টি করি । ৭
স্বীয় অবিদ্যারূপ মায়াকে বশীভূত করিয়া প্রকৃতিপরতন্ত্র এবং জন্মমৃত্যু-অধীন ভূতগণকে আমি পুনঃপুনঃ সৃষ্টি করি । ৮
হে ধনঞ্জয়, আমি অনাসক্ত ও উদাসীন (উদাসীনবৎ, উদাসীন নয়) পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না । ৯
কারণ হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর ঈশ্বর সৃষ্টি করে । আমি সকলের স্রষ্ঠা, সত্তা, সাক্ষিরূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিবিধরূপে পরিবর্তিত হয় । ১০
আমি নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত-স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার পরমাত্মতত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে । ১১
বৃথাশা বিফলকর্মা ও নিষ্ফলজ্ঞান অবিবেকিগণ স্বাত্মভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসী ও রাজসী মোহিনী (দেহাত্মবুদ্ধিকরী) প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে । ১২
কিন্তু হে পার্থ, মহাত্মাগণ শম, দম, দয়া ও শ্রদ্ধাদিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন । ১৩
ব্রহ্মচর্যাদিব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কারাদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন । ১৪
অন্য কেহ কেহ ভগবদ্বিষয়ক জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন। যথা - কেহ বা ব্রহ্মাত্মৈকত্বরূপ পরমার্থ দর্শন দ্বারা, কেহ কেহ বা পৃথক পৃথক ভাবে ভগবানই চন্দ্রাদিত্যাদিরূপে অবস্থিত জানিয়া, কেহ কেহ বা আমাকে বিশ্বমূর্তি ভগবান্‌ ভাবিয়া - বহু প্রকারে উপাসনা করেন । ১৫  
আমি অগ্নিষ্টোমাদি শ্রৌত যজ্ঞ, আমি পঞ্চস্মার্ত যজ্ঞ, আমি পিত্রর্থ শ্রাদ্ধাদি, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমাগ্নি এবং আমিই হোমক্রিয়া । ১৬
আমিই এই জগতের পিতা, মাতা ও সর্ব প্রাণীর কর্মফলদাতা, পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও পরিশুদ্ধিকর বস্তু। আমিই ওঙ্কার এবং আমিই ঋগ্‌বেদ, সামবেদ ও যজুর্বেদস্বরূপ । ১৭
আমিই প্রাণীর পরাগতি ও পরিপালক । আমিই প্রভু ও সকল প্রাণীর বাসস্থান ও তাহাদের কৃতাকৃতের সাক্ষী । আমিই রক্ষক ও প্রত্যুপকারনিরপেক্ষ হিতকারী । আমিই স্রষ্ঠা ও সংহর্তা । আমিই আধার ও প্রলয়স্থান এবং আমিই জগতের অক্ষয় কারণ । ১৮
সূর্যরূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ ও বর্ষণ করি । আমি অমরগণের অমৃত ও মর্ত্যগণের মৃত্যু এবং আমি স্থূল ও সূক্ষ বস্তু । ১৯
ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞাবশিষ্ট সোমরসপানে পাপমুক্ত হন এবং স্বর্গকামনা করেন । তাঁহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করিয়া অপ্রাকৃত দেবভোগ উপভোগ করেন । ২০
তাঁহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মর্ত্যলোকে ফিরিয়া আসেন । এইরূপে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন । ২১
আমাকেই (শ্রীভগবান্‌কেই) আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, সেই নিত্য-সমাহিত মুমুক্ষুগণের যোগ ও ক্ষেম আমি বহন করি । ২২ 

[যেহেতু অন্যান্য দেবতারূপে ভগবান্‌ই স্বয়ং অবস্থিত, সেইজন্য অন্য দেবতার উপাসনাও ভগবানেরই উপাসনা । বিভিন্ন ইষ্টদেবতার মধ্যে অভিন্ন ঈশ্বরই সম্পূর্ণরূপে বিরাজিত । এইজন্য - ]
 
হে কৌন্তেয়, যাঁহারা আস্তিক্যবুদ্ধিতে দৃঢ়প্রতিষ্ঠ হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন, তাঁহারাও অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন । ২৩
দেবতাগণের আত্মরূপে আমি সকল শ্রৌত ও স্মার্ত যজ্ঞের ভোক্তা ও ফলদাতা; কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপতঃ জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রত্যাবর্তন করেন । ২৪  
দেবোপাসকগণ ইন্দ্রাদি দেবগণকে প্রাপ্ত হন, শ্রাদ্ধাদিনিষ্ঠ পিতৃভক্তগণ অগ্নিষ্বাত্ত ও অর্যমাদি পিতৃগণকে প্রাপ্ত হন, ভূতোপাসকগণ বিনায়ক ও চতুর্ভগিন্যাদি ভূতগণকে লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন । ২৫
যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তাঁহার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি । ২৬
অতএব হে কৌন্তেয়, যাহা অনুষ্ঠান কর, যাহা আহার কর, যাহা হোম কর, যাহা দান কর এবং যে তপস্যা কর, সেই সমস্ত আমাকে সমর্পণ করিবে । ২৭
এইরূপে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে । আমাতে শুভাশুভ কর্ম-সমর্পণরূপ সন্ন্যাসযোগে যুক্ত হইয়া জীবিতকালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাকেই প্রাপ্ত হইবে । ইহার অর্থ, পুনরায় আর দেহধারণ করিতে হইবে না । ২৮
আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় ও অপ্রিয় নাই, কিন্তু যাঁহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তাঁহারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাঁহাদের হৃদয়ে বাস করি । ২৯
[অগ্নি তৎসমীপে আগমনকারীদিগের শীত অপনয়ন করেন, কিন্তু অগ্নি হইতে দূরে থাকিলে শীত নিবারিত হয় না । এই জন্য অগ্নির যে রাগদ্বেষ আছে, তাহা নহে । ভগবান্‌ও সেইরূপ ভক্তকে অনুগৃহীত করেন, অভক্তকে করেন না বলিয়া তাঁহার রাগদ্বেষ আছে বলা যায় না । ভগবদ্‌ভক্তির মাহাত্ম্য শ্রবণ কর -] 
অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তাঁহাকে সাধু বলিয়া মনে করিবে, কারণ তাঁহার সঙ্কল্প অতি শুভ । ৩০
উনি শীঘ্র ধার্মিক হন ও চির শান্তিলাভ করেন । হে কৌন্তেয়, আমার ভক্ত কখনও বিনষ্ট হন না, ইহা নিশ্চিত জানিও এবং সানন্দে জগতে প্রচার কর । ৩১
হে পার্থ, নিকৃষ্টজন্মা ব্যক্তিগণ (অন্ত্যজ) এবং স্ত্রী, বৈশ্য ও শুদ্রগণও আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে । ৩২
পুণ্যজন্মা ব্রাহ্মণ (পুণ্যাঃ ব্রাহ্মণাঃ)*, ভক্ত এবং ক্ষত্রিয়গণের (তথা ভক্তাঃ রাজর্ষয়ঃ)* আর কথা কি ? তাঁহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরা গতি (পরম মুক্তি) লাভ করিবেন । অতএব, যখন অনিত্য সুখহীন মর্ত্যলোকে মনুষ্যদেহ ধারণ করিয়াছ, তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা কর । ৩৩
[অনুবাদান্তরে পুণ্যাঃ ব্রাহ্মণাঃ = পবিত্র/পুণ্যব্রত বা সুকৃতিশালী/সদাচারী ব্রাহ্মণগণ]
তুমি মদ্গতচিত্ত হও; আমার ভজনশীল ও পূজনশীল হও । কায়মনোবাক্যে আমাকে প্রণাম কর । এইরূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন ও বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে । ৩৪
ভগবান্‌ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে রাজবিদ্যারাজগুহ্যযোগনামক নবম অধ্যায় সমাপ্ত ।

No comments:

Post a Comment