Friday, September 9, 2016

শ্রী শ্রীগীতা-মাহাত্ম্যম্

শ্রী শ্রীগীতা-মাহাত্ম্যম্

ওঁ নমো ভগবতে বাসুদেবায়

ঋষিরুবাচ -
গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ সূত মে বদ।
পুরা নারায়ণক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম্।।১

সূত উবাচ -
ভদ্রং ভগবতা স্পৃষ্টং যদ্ধি গুপ্ততমং পরম্।
শক্যতে কেন তদ্বক্তুং গীতামাহাত্ম্যমুত্তমম্।।২
কৃষ্ণো জানাতি বৈ সম্যক্ কিঞ্চিৎ কুন্তীসুতঃ ফলম্।
ব্যাসো বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক্যোহথ মৈথিলঃ।।৩
অন্যে শ্রবণতঃ শ্রুত্বা লেশং সঙ্কীর্ত্তয়ন্তি চ।
তস্মাৎ কিঞ্চিদ্ বদাম্যত্র ব্যাসস্যাস্যান্ময়া শ্রুতম্।।৪
সর্ব্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ।
পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ।।৫
সারথ্যমর্জ্জুনস্যাদৌ কুর্ব্বন্ গীতামৃতং দদৌ।
লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ।।৬
সংসারসাগরং ঘোরং তর্ত্তুমিচ্ছতি যো নরঃ।
গীতানাবং সমাসাদ্য পারং যাতি সুখেন সঃ।।৭
গীতাজ্ঞানংশ্রুতং নৈব সদৈবাভ্যাসযোগতঃ।
মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা যাতি বালকহাস্যতাম্।।৮
যে শৃন্বন্তি পঠন্ত্যেব গীতাশাস্ত্রমহানশম্।
ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়ঃ।।৯
গীতাজ্ঞানেন সন্বোধং কৃষ্ণঃ প্রাহার্জ্জুনায় বৈ।
ভক্তিতত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণম্।।১০
সোপানাষ্টাদশৈরেবং ভক্তিমুক্তিসমুচ্ছ্রিতৈঃ।
ক্রমশ শ্চিত্তশুদ্ধিঃ স্যাৎ প্রেমভক্ত্যাদি কর্ম্মসু।।১১
সাধোর্গীতাম্ভসি স্নানং সংসারমলনাশনম্।
শ্রদ্ধাহীনস্য তৎকার্য্যং হস্তিস্নানং বৃথৈব তৎ।।১২
গীতায়াশ্চ ন জানাতি পঠনং নৈব পাঠনম্।
স এব মানুষে লোকে মোঘকর্ম্মকরো ভবেৎ।১৩
তস্মাদ্ গীতাং ন জানাতি নাধমস্তৎপরো জনঃ।
ধিক্ তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম্।।১৪
গীতার্থং ন বিজ্যনাতি নাধমস্তৎপরো জনঃ।
ধিক্ শরীরং শুভং শীলং বিভবং তদ্গৃহাশ্রমম্।।১৫
গীতাশাস্ত্রং ন জানাতি নাধমস্তংপরো জনঃ।
ধিক্ প্রারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং মানং মহত্তমম্।।১৬
গীতাশাস্ত্রে মতির্নাস্তি সর্ব্ব তন্নিস্ফলং জগুঃ।
ধিক্ তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপো যশঃ।।১৭
গীতার্থ-পঠনং নাস্তি নাধমস্তৎপরো জনঃ।
গীতাগীতং ন যজ্ জ্ঞানং তদ্বিদ্ধ্যাসুরসম্মতম্।।১৮
তন্মোঘং ধর্ম্মরহিতং বেদবেদান্তগর্হিতম্।
তস্মাদ্ধর্ম্মময়ী গীতা সর্ব্বজ্ঞানপ্রযোজিকা।
সর্ব্বশাস্ত্রসারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে।।১৯
যোহধীতে বিষ্ণুপর্ব্বাহে গীতাং শ্রীহরিবাসরে।
স্বপন্ জাগ্রচ্চলংস্তিষ্ঠন্ শত্রুর্ভিন স হীয়তে।।২০
শালগ্রামশিলায়াং বা দেবাগারে শিবালয়ে।
তীর্থে নদ্যাং পঠেদ্ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম্।।২১
দেবকীনন্দনঃ কৃষ্ণো গীতাপাঠেন তুষ্যতি।
যথা ন বেদৈর্দানেন যজ্ঞতার্থব্রতাদিভিঃ।।২২
গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা।
বেদশাস্ত্রপুরাণানি তেনাধীতানি সর্ব্বশঃ।।২৩
যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসূচ।
যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠন্ সিদ্ধিং পরাং লভেৎ।।২৪
গীতাপাঠঞ্চ শ্রবণং যঃ করোতি দিনে দিনে।
ক্রতবো বাজিমেধাদ্যাঃ কৃতাস্তেন সদক্ষিণাঃ।।২৫
যঃ শৃণোতি চ গীতার্থং কীর্ত্তয়ত্যেব যঃ পরম্।
শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স প্রয়াতি পরং পদম্।।২৬
গীতায়াঃ পুস্তকং শুদ্ধং যোহর্পয়ত্যেব সাদরাৎ।
বিধিনা ভক্তি ভাবেন তস্য ভার্য্যা প্রিয়া ভবেৎ।।২৭
যশঃ সৌভাগ্যমারোগ্যং লভতে নাত্র সংশয়ঃ।
দয়িতানাং প্রিয়ো ভূত্বা পরমং সুখমশ্নুতে।।২৮
অভিচারোদ্ভবং দুঃখং বরশাপাগতঞ্চ যৎ।
নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চ্চনং গৃহে।।২৯
তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধির্ভবেৎ ক্বচিৎ।
ন শাপো নৈব পাপঞ্চ দুর্গতির্নরকং ন চ।।৩০
বিস্ফোটকাদয়ো দেহে ন বাধন্তে কদাচন।
লভেৎ কৃষ্ণপদে দাস্যং ভক্তিঞ্চাব্যভিচারিণীম্।।৩১
জায়তে সততং সখ্যং সর্ব্বজীবগণৈ সহ।
প্রারব্ধং ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ।
স মুক্তঃ স সুখী লোকে কর্ম্মণা নোপলিপ্যতে।।৩২
মহাপাপাতিপাপানি গীতাধ্যায়ী করোতি চেৎ।
ন কিষ্ণিৎ স্পৃশ্যতে তস্য নলিনীদলমম্ভসা।।৩৩
অনাচারোদ্ভবং পাপমবাচ্যাদিকৃতঞ্চ যৎ।
অভক্ষ্যভক্ষজং দোষমস্পৃশ্যস্পর্শজং তথা।।৩৪
জ্ঞানাজ্ঞানকৃতং নিত্যমিন্দ্রিয়ৈর্জনিতঞ্চ যৎ।
তৎ সর্ব্বং নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ।।৩৫
সর্ব্বত্র প্রতিভুক্ত্বা চ প্রতিগৃহ্য চ সর্ব্বশঃ।
গীতা পাঠং প্রকুর্ব্বাণো ন লিপ্যতে কদাচন।।৩৬
রত্নপূর্ণাং মহীং সর্ব্বাং প্রতিগৃহ্যাবিধানতঃ।
গীতাপাঠেন চৈকেন শুদ্ধস্ফটিকবৎ সদা।।৩৭
যস্যান্তঃকরণং নিত্যং গীতায়াং রমতে সদা।
স সাগ্নিকঃ সদা জাপী ক্রিয়াবান্ স চ পণ্ডিতঃ।।৩৮
দর্শনীয়ঃ স ধনবান্ স যোগী জ্ঞানবান্ অপি।
স এব যাজ্ঞিকো যাজী সর্ব্ববেদার্থদর্শকঃ।।৩৯
গীতায়াঃ পুস্তকং যত্র নিত্যপাঠশ্চ বর্ত্ততে।
তত্র সর্ব্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে।।৪০
নিবসন্তি সদ্য দেহে দেহশেষেহপি সর্ব্বদা।
সর্ব্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহরক্ষকাঃ।।৪১
গোপালো বালকৃষ্ণোহপি নারদধ্রুবপার্ষদৈঃ।
সহায়ো জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ত্ততে।।৪২
যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা।
মোদতে তত্র শ্রীকৃষ্ণো ভগবান্ রাধয়াসহ।।৪৩

শ্রীকৃষ্ণো ভগবানুবাচ -

গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম্।
গীতা মে জ্ঞানমত্যুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম্।।৪৪
গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম্।
গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ।।৪৫
গীতাশ্রয়েহহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং।
গীতাজ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকীং পালয়াম্যহম্।।৪৬
গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ।
অর্ধমাত্রাহরা নিত্যমনির্ব্বাচ্যপদাত্মিকা।।৪৭
গীতানামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব।
কীর্ত্তনাৎ সর্ব্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ।।৪৮
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা।
ব্রহ্মাবলির্ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী।।৪৯
অর্দ্ধমাত্রা চিদানন্দা ভবঘ্নী ভ্রান্তিনাশিনী।
বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী।।৫০
ইত্যেতানি জপেন্নিত্যং নরো নিশ্চলমানসঃ।
জ্ঞানসিদ্ধং লভেন্নিত্যং তথান্তে পরমং পদম্।৫১
পাঠেহসমর্থঃ সম্পূর্ণে তদর্দ্ধপাঠমাচরেৎ।
তদা গোদানজং পুণ্যং লভতে নাত্র সংশয়ঃ।।৫২
ত্রিভাগং পঠমানস্তু সোমযাগফলং লভেৎ।
ষড়ংশং জপমানস্তু গঙ্গাস্নানফলং লভেৎ।।৫৩
তথাধ্যায়দ্বয়ং নিত্যং পঠমান্যে নিরন্তরম্।
ইন্দ্রলোকমবাপ্নোতি কল্পমেকং বসেদ্ধ বম্।।৫৪
একমধ্যায়কং নিত্যং পঠতে ভক্তিসংযুতঃ।
রুদ্রলোকমবাপ্নোতি গণো ভূত্বা বসেচ্চিরম্।।৫৫
অধ্যায়ার্দ্ধঞ্চ পাতং বা নিত্যং যঃ পথতে জনঃ।
প্রাপ্নোতি রবিলোকং স মন্বন্তরসমাঃ শতম্।।৫৬
গীতায়াঃ শ্লোকদশকং সপ্তপঞ্চচতুষ্টয়ম্।
ত্রিদ্ব্যেক্ মর্দ্ধমথ বা শ্লোকানাং যঃ পঠেন্নরঃ।
চন্দ্রলোকমবাপ্নোতি বর্ষাণামযুতং তথা।।৫৭
গীতার্থমেকপাদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ।
স্মরংস্ত্যক্ত্বা জনো দেহং প্রয়াতি পরমং পদম্।।৫৮
গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালতঃ।
মহাপাতকযুক্তোহপি মুক্তিভাগী ভবেজ্জনঃ।।৫৯
গীতাপুস্তকসংযুক্তঃ প্রাণাংস্ত্যক্ত্বা প্রয়াতি যঃ।
বৈকুন্ঠং সমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে।।৬০
গীতাধ্যায়সমাযুক্তো মৃতো মানুষতাং ব্রজেৎ।
গীতাভ্যাসং পুনঃ কৃত্বা লভতে মুক্তিমুত্তমাম্।।৬১
গীতেত্যুচ্চারসংযুক্তো ম্রিয়মাণো গতিং লভেৎ।
যদ্ যৎ কর্ম্ম চ সর্ব্বত্র গীতাপাঠপ্রকীর্ত্তিমৎ।
তত্তৎ কর্ম্ম চ নির্দ্দোষং ভূত্বা পূর্ণত্বমাপ্নুয়াৎ।।৬২
পিতৃনুদ্দিশ্য যঃ শ্রাদ্ধে গীতাপাঠং করোতি হি।
সন্তুষ্টাঃ পিতরস্তস্য নিরয়াদ্ যান্তি স্বর্গতিম্।।৬৩
গীতাপাঠেন সন্তুষ্টাঃ পিতরঃ শ্রাদ্ধতর্পিতাঃ।
পিতৃলোকং প্রয়ান্ত্যেব পুত্রাশীর্ব্বাদতৎপরাঃ।।৬৪
গীতাপুস্তকদানঞ্চ ধেনুপুচ্ছসমন্বিতম্।
কৃত্বা চ তদ্দিনে সম্যক্ কৃতার্থো জায়তে জনঃ।।৬৫
পুস্তকং হেমসংযুক্তং গীতায়াঃ প্রকরোতি যঃ।
দত্ত্বা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম্।।৬৬
শতপুস্তকদানঞ্চ গীতায়াঃ প্রকরোতি যঃ।
স যাতি ব্রহ্মসদনং পুনরাবৃত্তিদুর্লভম্।।৬৭
গীতাদানপ্রভাবেণ সপ্তকল্পমিতাঃ সমাঃ।
বিষ্ণুলোকমবাপ্যান্তে বিষ্ণুনা সহ মোদতে।।৬৮
সম্যক্ শ্রুত্বা চ গীতার্থং পুস্তকং যঃ প্রদাপয়েৎ।
তস্মৈ প্রীতঃ শ্রীভগবান্ দদাতি মানসেপ্সিতম।।৬৯
দেহং মানুষমাশ্রিত্য চাতুর্বর্ণ্যেষু ভারত।
ন শৃণোতি ন পঠতি গীতামমৃতরূপিণীম্।
হস্তাত্ত্যক্ত্বামৃতং প্রাপ্তং স নরো বিষমশ্নুতে।।৭০
জনঃ সংসারদুঃখার্ত্তো গীতাজ্ঞানং সমালভেৎ।
পীত্বা গীতামৃতং লোকে লব্ধ্বা ভক্তিং সুখী ভবেৎ।।৭১
গীতামাশ্রিত্য বহবো ভূভুজো জনকাদয়ঃ।
নির্ধূতকল্মষা লোকে গতাস্তে পরমং পদম্।।৭২
গীতাসু ন বিশেষোহস্তি জনেষূচ্চাবচেষু চ।
জ্ঞানেষ্বেব সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী।।৭৩
যোহভিমানেন গর্ব্বেণ গীতানিন্দাং করোতি চ।
সযাতি নরকং ঘোরং যাবদাহূতসংপ্লবম্।।৭৪
অহঙ্কারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে।
কুম্ভীপাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয়ো ভবেৎ।৭৫
গীতার্থং বাচ্যমানং যো ন শৃণোতি সমীপতঃ।
স শূকরভবং যোনিমনেকামধিগচ্ছতি।।৭৬
চৌর্য্যং কৃত্বা চ গীতায়াঃ পুস্তকং যঃ সমানয়েৎ।
ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ।।৭৭
যঃ শ্রুত্বা নৈব গীতার্থং মোদতে পরমার্থতঃ।
নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য যথা শ্রমঃ।।৭৮
গীতাং শ্রুত্বা হিরণ্যঞ্চ ভোজ্যং পট্টাম্বরং তথা।
নিবেদয়েৎ প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনঃ।।৭৯
বাচকং পূজয়েদ্ভক্ত্যা দ্রব্যবস্ত্রাদ্যুপস্করৈ।
অনেকৈর্বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান্ হরিঃ।।৮০

সূত উবাচ -
মাহাত্ম্যমেতদ্গীতায়াঃ কৃষ্ণপ্রোক্তং পুরাতনম্।
গীতান্তে পঠতে যস্তু যথোক্তফলভাগ্ ভবেৎ।।৮১
গীতায়াঃ পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যঃ পঠেৎ।
বৃথা পাঠফলং তস্য শ্রম এব উদাহৃতঃ।।৮২
এতন্মাহাত্ম্যসংযুক্তং গীতাপাঠং করোতি যঃ।
শ্রদ্ধয়া যঃ শৃণোত্যেব পরমাং গতিমাপ্নুয়াৎ।।৮৩
শ্রুত্বা গীতামর্থযুক্তাং মাহাত্ম্যং যঃ শৃণোতি চ।
তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্ব্বসুখাবহম্।।৮৪

শ্রীমদ্ভগবদ্‌গীতা : পঞ্চদশ অধ্যায় – পুরুষোত্তমযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : পঞ্চদশ অধ্যায় – পুরুষোত্তমযোগ





[কর্মীদিগের কর্মফল ও জ্ঞানীদিগের জ্ঞানলাভ পরমেশ্বরের অধীন । অতএব যাঁহারা ভক্তিযোগ দ্বারা শ্রীভগবানের সেবা করেন, তাঁহারা ভগবৎপ্রসাদে জ্ঞানলাভ করেন এবং গুণাতীত হইয়া মোক্ষ প্রাপ্ত হন । যাঁহারা আত্মতত্ত্ব সম্যক্‌রূপে অবগত হন, তাঁহারা মুক্ত বলাই বাহুল্য । এই জন্য অর্জুন প্রশ্ন না করিলেও আত্মতত্ত্ব ব্যাখ্যা করিতে ইচ্ছা করিয়া -] 

শ্রীভগবানুবাচ -

ঊর্দ্ধমূলমধঃশাখমশ্বত্থং প্রাহুরব্যয়ম্।
ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ।।১

শ্রীভগবান্‌ বলিলেন - এই সংসাররূপ মায়াময় বৃক্ষের মূল (কারণ) ঊর্দ্ধে, অর্থাৎ মায়াশক্তিবিশিষ্ট ব্রহ্মে; হিরণ্যগর্ভাদি শাখা নিম্ন দিকে ও কর্মকাণ্ডরূপ বেদসমূদয় ইহার পত্র । এই অনাদি সংসারকে বেদপুরাণাদি শাস্ত্র অশ্বত্থ বলিয়া থাকেন । যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন, তিনিই বেদজ্ঞ । ১

[বৈরাগ্যলাভের জন্য ক্ষণস্থায়ী অশ্বত্থরূপ কল্পনা দ্বারা সংসারের স্বরূপ বর্ণনা করা হইয়াছে । কারণ সংসারে বিরক্ত ব্যক্তিরই তত্ত্বজ্ঞান হইয়া থাকে, অন্যের নহে ।] 

অধশ্চোর্দ্ধং প্রসৃতাস্তস্যশাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাঃ।
অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে।।২

এই সংসাররূপ অশ্বত্থের শাখাসমূহ গুণত্রয়দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবালবিশিষ্ট এবং অধোদেশে ও ঊর্দ্ধদেশে বিস্তৃত । দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে ইহার ধর্মাধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হইয়াছে । ২

ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা।
অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলমসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা।।৩
ততঃ পদং তৎ পরিমার্গিতব্যং যস্মিন্ গতা ন নিবর্ত্তন্তি ভূয়ঃ।
তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পূরাণী।।৪

ইহলোকে এই সংসাররূপ অশ্বত্থের উক্তপ্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন-মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট-নষ্ট-স্বরূপ । এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি । ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞাননাশ্য, অন্য প্রকারে নাশ্য নহে, এবং ইহার মধ্যও (সংস্থিতিও) জানা যায় না; কারণ ইহা প্রমাণগম্য নয়, প্রতীতিমাত্র । এই দৃঢ়মূল সংসার-বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ (পুত্র, বিত্ত ও লোকের এষণা ত্যাগরূপ) শাণিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া, যাঁহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরমপদের অন্বেষণ করিতে হয় । যাঁহা হইতে এই অনাদি সংসারপ্রবাহ নিঃসৃত হইয়াছে, আমি সেই আদি ব্রহ্মপুরুষেরই শরণাপন্ন হই । ৩-৪

নির্ম্মানমোহা জিতসঙ্গদোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্তকামাঃ।
দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখদুঃখসংজ্ঞৈর্গচ্ছন্ত্যমূঢ়াঃ পদমব্যয়ং তৎ।।৫

অহঙ্কাররহিত ও অবিবেকশূন্য, আসক্তিদোষজয়ী, পরমার্থজ্ঞাননিষ্ঠ, বাসনাবর্জিত, সুখদুঃখরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞানশূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন । ৫

ন তদ্ ভাসয়তে সূর্য্যো ন শশাঙ্কো ন পাবকঃ।
যদ্গত্বা ন নিবর্ত্তন্তে তদ্ধাম পরমং মম।।৬

যাঁহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না, যাঁহা চন্দ্র, সূর্য ও অগ্নি প্রকাশ করিতে পারে না তাঁহাই আমার পরম ব্রহ্মপদ । ৬

মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ।
মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি।।৭
শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ।
গৃহীত্বৈতানি সংযাতি বায়ুর্গন্ধানিবাশয়াৎ।।৮

[আমাকে বা আত্মাকে লাভ করিলে পুনর্জন্ম হয় না ।] কারণ সংসারে কর্তাভোক্তারূপে প্রসিদ্ধ জীব আমারই সনাতন অংশ । দেহাদিসংঘাতের প্রভু যখন শরীর হইতে উৎক্রমণ করে, তখন কর্ণবিবরাদিস্থানে অবস্থিত শ্রোত্রাদি পঞ্চেন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে । বায়ু যেরূপ পুষ্পাদি হইতে গন্ধ আহরণ করে, জীব সেইরূপ শরীরান্তর-গ্রহণকালে পূর্বদেহ হইতে মন ও ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায়; অর্থাৎ পূর্বদেহের ইন্দ্রিয়াদি নূতন দেহে প্রবেশ করে । ৭-৮

শ্রোত্রং চক্ষুঃ স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেবচ।
অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে।।৯

দেহস্থিত জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে । ৯

উৎক্রামন্তং স্থিতং বাপি ভূঞ্জানং বাঁ গুণান্বিতম্।
বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ।।১০

যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থান-পূর্বক বিষয় ভোগ করেন বা যিনি ত্রিগুণের পরিণাম সুখ-দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারে না; কারণ তাহাদের মন বিষয়-আকর্ষণের দ্বারা বহির্মুখী । কিন্তু অন্তর্মুখী জ্ঞানিগণই শাস্ত্রজ্ঞানরূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন । ১০

যতন্তো যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম্।
যতন্তোহপ্যকৃতাত্মানো নৈনং পশ্যন্ত্যচেতসঃ।।১১

সমাহিতচিত্ত যোগিগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষিরূপে অবস্থিত দর্শন করেন । কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয়জয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় নাই সেই অবিবেকিগণ যত্নশীল হইলেও ইঁহাকে দেখিতে পায় না । ১১

যদাদিত্যগতং তেজো জগত্ ভাসয়তেহখিলম্।
যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তৎ তেজো বিদ্ধি মামকম্।।১২

[জীব যাঁহার সনাতন অংশরূপে কল্পিত সেই পরমপদের (ব্রহ্মের) সর্বাত্মত্ব ও সর্বব্যবহারাস্পদত্ব বুঝাইবার জন্য এখন সংক্ষেপে তাঁহার বিভূতি বলিতেছেন ।] 

যে জ্যোতিঃ সূর্যে, চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতিঃ আমার জানিবে । ১২


গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা।
পুষ্ণামি চৌষধীঃ সর্ব্বাঃ সোমো ভূত্বা রসাত্মকঃ।১৩

আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর ভূতসকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি-যব-ধান্যাদি ওষধি পুষ্ট করি । ১৩

অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ।
প্রাণাপানসমাযুক্তঃ পচাম্যন্নং চতুর্ব্বিধম্।।১৪
 

আমি উদরাগ্নিরূপে প্রাণিগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চর্ব্য, চুষ্য, লেহ্য ও পেয় - এই চারি প্রকার খাদ্য পরিপাক করি । ১৪

সর্ব্বস্য চাহং হ্রদি সন্নিবিষ্টো মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ।
বেদৈশ্চ সর্ব্বৈরহমেব বেদ্যো বেদান্তকৃদ্ বেদবিদেব চাহম্।।১৫

 আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি । আমা হইতে প্রাণিমাত্রের স্মৃতি (ইহজন্মের ও পূর্বজন্মের স্মৃতি) এবং জ্ঞান (দেশ ও কালের দ্বারা ব্যবহিত অর্থাৎ দুরস্থ ও অব্যবহিত অর্থাৎ নিকটস্থ বস্তুর জ্ঞান) উৎপন্ন ও বিলোপ হয় । আমিই চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমিই বেদান্তার্থ-প্রচারের সম্প্রদায়প্রবর্তক ও বেদার্থবিৎ । ১৫

[ক্ষর ও অক্ষর উপাধিভাগ দ্বারা তাঁহারই নিরুপাধি-স্বরূপ এখন ব্যাখ্যাত হইতেছে ।] 

দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ।
ক্ষরঃ সর্ব্বাণি ভূতানি কূটস্থোহক্ষর উচ্যতে।।১৬

 প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে ক্ষর ও অক্ষরনামক দুই পুরুষ প্রসিদ্ধ আছেন । [ক্ষর ও অক্ষর ব্রহ্মপুরুষের উপাধি বলিয়া ইহাদিগকে পুরুষ বলা হইয়াছে ।] ক্ষর পুরুষই জগতের সমস্ত বিনাশী বিকার (কার্য) এবং মায়াশক্তিই কূটস্থ অক্ষর পুরুষ । ১৬

উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেত্যুদাহৃতঃ।
যো লোকত্রয়মাবিশ্য বিভর্ত্ত্যব্যয় ঈশ্বরঃ।।১৭
এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্তশাস্ত্রে অভিহিত । সেই অব্যয় ব্রহ্ম চৈতন্যবলশক্তিরূপে সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপসত্তা দ্বারা ইহা পরিপালন করেন । ১৭


যস্মাৎ ক্ষরমতীহহমক্ষরাদপি চোত্তমঃ।
অতোহস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ।।১৮

যেহেতু আমি ক্ষরের (অশ্বত্থনামক মায়ারূপ সংসার-বৃক্ষের) অতীত এবং অক্ষর হইতেও উত্তম (ঊর্দ্ধ), সেই হেতু ইহলোকে (কাব্যাদিতে এবং ভক্তজনে) ও বেদে আমি পুরুষোত্তমনামে প্রখ্যাত । ১৮

যো মামেবমসংমূঢ়ো জানাতি পুরুষোত্তমম্।
স সর্ব্ববিদ্ ভজতি মাং সর্ব্বভাবেন ভারত।।১৯

হে ভারত, যিনি স্থূল, সূক্ষ্ম ও কারণদেহে 'আমি' বুদ্ধি ত্যাগ করিয়া কথিতপ্রকারে পুরুষোত্তম (পরব্রহ্মস্বরূপ) আঁমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বতোভাবে মদ্গতচিত্ত হইয়া আমাকে ভজনা করেন । ১৯
ইতি গুহ্যতমং শাস্ত্রমিদমুক্তং ময়ানঘ।
এতদ্ বুদ্ধ বুদ্ধিমান্ স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত।।২০

হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুহ্যতম শাস্ত্র বলিলাম । এই তত্ত্ব অবগত হইয়া যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কৃতকৃত্য (কৃতার্থ) হন, অন্য প্রকারে নহে । ২০
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে পুরুষোত্তমযোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত ।

শ্রীমদ্ভগবদ্‌গীতা : চতুর্দশ অধ্যায় – গুণত্রয়বিভাগযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : চতুর্দশ অধ্যায় – গুণত্রয়বিভাগযোগ


শ্রীভগবান্‌ কহিলেন - ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য । সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব । এই পরমার্থজ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পর মুক্তিলাভ করেন । ১
এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন । তাঁহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও লীন হন না । ২
হে ভারত, মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতি । ইহা সর্বভূতের উৎপত্তির কারণ । ইহাতে আমি গর্ভাধান (সৃষ্টির বীজ নিক্ষেপ) করি , সেই গর্ভাধান হইতে হিরণ্যগর্ভাদি সর্বভূতের সৃষ্টি হয় । ৩
[ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ঈশ্বরপরতন্ত্র । এইরূপেই তাহারা জগতের কারণ; কিন্তু তাহারা স্বতন্ত্র নহে । কেবল যে সৃষ্টির উপক্রমকালেই রূপদেহোৎপত্তি তাহা নহে ।] 
হে কৌন্তেয়, দেব, পিতৃ, মনুষ্য ও পশ্বাদি যোনিতে যে-সকল দেহ (যাহার অবয়বসকল অভিব্যক্ত ও কার্যক্ষম) উৎপন্ন হয়, বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী এবং আমি তাহাদের গর্ভাধানকর্তা পিতা । ৪
[ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞসংযোগ হইতে জগতের উৎপত্তি প্রদর্শনের দ্বারা ব্রহ্মই অবিদ্যাহেতু জীবভাব প্রাপ্ত হন - ইহা বলা হইল । প্রকৃতিস্থ এবং গুণে আসক্ত হওয়াই পুরুষের সংসৃতির কারণ - ইহা পূর্বে বলা হইয়াছে । এখন গুণ কি কি, গুণে আসক্তি কি প্রকার, তাহারা পুরুষকে কিভাবে আবদ্ধ করে ইত্যাদি বলা হইতেছে ।] 
হে মহাবাহো, প্রকৃতিজাত সত্ত্ব, রজঃ ও তমঃ - এই গুণত্রয় পরমার্থতঃ নিষ্ক্রিয় আত্মাকে দেহাভিমান দ্বারা শরীরে আবদ্ধ করে । ৫
হে নিষ্পাপ, এই গুণত্রয়ের মধ্যে সত্ত্বগুণ স্ফটিকমণির ন্যায় নির্মল, স্বচ্ছ চৈতন্যপ্রতিবিম্বগ্রহণে সমর্থ বলিয়া নিরুপদ্রব ও প্রকাশক । এই সত্ত্বগুণ 'আমি সুখি' এইরূপ সুখাসক্তি এবং 'আমি জ্ঞানী' এইরূপ জ্ঞানাসক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে । ৬  
হে কৌন্তেয়, রজোগুণ রাগাত্মক । ইহা অপ্রাপ্তের অভিলাষ ও প্রাপ্তবিষয়ে মনের প্রীতির উৎপাদক বলিয়া জানিবে । দৃষ্ট ও অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মে আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ করে, অর্থাৎ যেন 'আমি করি' - এই অভিমান দ্বারা কর্মে প্রবর্তিত করে । ৭
হে ভারত, তমোগুণ আবরণশক্তিপ্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন এবং দেহধারিগণের মোহজনক (হিতাহিত-বিবেকের প্রতিবন্ধক) জানিবে । উহা প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে দেহে যেন বদ্ধ করে, নির্বিকার আত্মাকে যেন বিকারপ্রাপ্ত করে । ৮
হে ভারত, সত্ত্বগুণ সাধ্য বিষয়ে ও রজোগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে এবং তমোগুণ সত্ত্বকৃত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ ও আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে । ৯  
হে ভারত, সত্ত্বগুণ রজঃ ও তমোগুণকে অভিভূত করিয়া প্রবল হয় । রজোগুণ সত্ত্ব ও তমোগুণকে অভিভূত করিয়া প্রবল হয় । আর তমোগুণ সত্ত্ব ও রজোগুণকে অভিভূত করিয়া প্রবল হয় । ১০
যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয়দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন জানিবে যে সত্ত্বগুণ বর্ধিত হইয়াছে । ১১
হে ভরতশ্রেষ্ঠ, লোভ, কর্মে প্রবৃত্তি ও প্রচেষ্টা, হর্ষ ও অনুরাগাদির অনিবৃত্তি এবং বিষয়ভোগের স্পৃহা - এই সকল রজোগুণের বৃদ্ধিকালে উৎপন্ন হয় । ১২
হে কুরুনন্দন, কর্তব্যাকর্তব্য বিবেকের অভাব, অনুদ্যম, কর্তব্যে অবহেলা ও মূঢ়তা প্রভৃতি লক্ষণ তমোগুণ বৃদ্ধি পাইলে জন্মে । ১৩
সত্ত্বগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করিলে হিরণ্যগর্ভাদি উপাসকদিগের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করে । ১৪
রজোগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্যলোকে জন্ম হয় এবং তমোগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশ্বাদি মূঢ়জন্ম প্রাপ্ত হয় । ১৫
শিষ্টগণ বলেন - সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল মূঢ়তা (পশু প্রভৃতি জন্মে দৃশ্যমান অজ্ঞান) । ১৬
রজঃ ও তমোগুণকে অভিভূত করিবার পর সত্ত্বগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে । সত্ত্ব ও তমোগুণকে অভিভবের পর রজোগুণ হতে লোভপ্রবৃত্তি জাত হয় । আর তমোগুণ সত্ত্ব ও রজোগুণকে অভিভূত করিলে তাহা হতে অবিবেক, অনবধানতা ও মূঢ়তা উৎপন্ন হয় । ১৭
সত্ত্বগুণে অবস্থিত (শাস্ত্রীয় উপাসনা ও কর্মে নিরত) ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন, রজোগুণী (লোভাদিবশতঃ কাম্য-নিষিদ্ধাদি কর্মে নিযুক্ত) ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্যগুণবৃত্তিতে (নিদ্রা-আলস্যাদিতে) স্থিত তামসিক ব্যক্তিগণ পশ্বাদি হীন জন্মলাভ করে । ১৮
যখন জীব কার্য-কারণ-বিষয়াকারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাহাকেও কর্তা বলিয়া দেখেন না এবং ত্রিগুণের অতীত ও তাহাদের কার্যসমূহের সাক্ষী আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি ব্রহ্মস্বরূপ অধিগত হন । ১৯
দেহোৎপত্তির কারণ এই অবিদ্যাময় গুণত্রয় অতিক্রম করিলে জীব জন্ম, মৃত্যু ও জরা-রূপ দুঃখ হইতে জীবনকালেই বিমুক্ত হন এবং ব্রহ্মানন্দরূপ অমৃতত্ত্ব লাভ করেন । ২০
অর্জুন জিজ্ঞাসা করিলেন - হে ভগবান্‌ গুণাতীতের লক্ষণ কি, তাঁহার কিরূপ এবং কি উপায়ে তিনি গুণাতীত হন ? ২১
শ্রীভগবান্‌ বলিলেন - হে পাণ্ডব, গুণত্রয়ের কার্য - প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হইলে যিনি দ্বেষ করেন না এবং এই সকলের নিবৃত্তিও আকাঙ্ক্ষা করেন না তিনিই গুণাতীত । ২২
উদাসীন ব্যক্তি যেমন কাহারো পক্ষ অবলম্বন করেন না, সেইরূপ যিনি গুণকার্যের দ্বারা আত্মস্বরূপ দর্শনরূপ অবস্থা হইতে বিচ্যুত হন না এবং গুণসকল গুণে প্রবৃত্ত এইরূপ জানিয়া কূটস্থ জ্ঞানেই অবিচলিতভাবে অবস্থান করেন ও আত্মস্বরূপে অবস্থিত থাকেন, তিনিই গুণাতীত । ২৩
যিনি সুখে ও দুঃখে রাগদ্বেষশূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত, মৃৎপিণ্ড, প্রস্তর ও সুবর্ণে যাঁহার সমদৃষ্টি, যিনি প্রিয় ও অপ্রিয়ে তুল্যজ্ঞান, নিন্দা ও প্রশংসায় যাঁহার সমবুদ্ধি, সেই ধীর ব্যক্তিই গুণাতীত । ২৪
যিনি সম্মান ও অপমানে নির্বিকার, যিনি শত্রুপক্ষে নিগ্রহ ও মিত্রপক্ষে অনুগ্রহ করেন না, যিনি দৃষ্টাদৃষ্ট ফলার্থ সকল কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র দেহধারণোপযোগী কর্মের অনুষ্ঠাণ করেন, তিনি গুণাতীত বলিয়া কথিত হন । ২৫
যে নিষ্কাম কর্মী ঐকান্তিকী ভক্তির সহিত সর্বান্তর্যামী নারায়ণকে উপাসনা করেন, তিনি ত্রিগুণাতীত হইয়া ব্রহ্মত্বলাভে সমর্থ হন । ২৬
কারণ, আমি (প্রত্যগাত্মা) অব্যয়, অমৃত, সনাতন, জ্ঞানযোগরূপ ধর্মপ্রাপ্য ও অব্যভিচারী সুখস্বরূপ ব্রহ্মের (পরমাত্মার) প্রতিষ্ঠা । 

দ্বিতীয় ব্যাখ্যা - আমিই (নিরুপাধিক ব্রহ্মই) অমৃত, অব্যয়, সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞাননিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ, সেইজন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয় । ২৭
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে গুণত্রয়বিভাগযোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত ।

শ্রীমদ্ভগবদ্‌গীতা : ত্রয়োদশ অধ্যায় – ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : ত্রয়োদশ অধ্যায় – ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগযোগ

অর্জুন কহিলেন - হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় - এই সকল আমি জানিতে ইচ্ছা করি । ১
[ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞরূপ প্রকৃতিদ্বয় দ্বারা ঈশ্বর জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয় করেন - ইহা সপ্তম অধ্যায়ে সূচিত হইয়াছে । এই প্রকৃতিদ্বয়-নিরূপণ দ্বারা তদ্বিশিষ্ট ঈশ্বরের স্বরূপ নির্ধারণের জন্য এই অধ্যায় আরম্ভ হইতেছে । যে তত্ত্বজ্ঞানযুক্ত হইয়া ধর্মাচরণ দ্বারা শ্রীভগবানের প্রিয় হওয়া সম্ভব, সেই তত্ত্বজ্ঞান নির্ণয়ের জন্য বর্তমান অধ্যায়ের প্রারম্ভ ।] 
শ্রীভগবান্‌ বলিলেন - হে অর্জুন, এই ভোগায়তন শরীররূপী (প্রত্যক্ষাদি প্রমাণের দ্বারা উপলভ্যমান) দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয় । যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক বা ঔপদেশিক জ্ঞানের বিষয় করেন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞবিদ্‌গণ তাঁহাকে ক্ষেত্রজ্ঞ বলেন । ২
হে অর্জুন, সকল ক্ষেত্রের দ্রষ্টা ক্ষেত্রজ্ঞ এক । ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক । আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে । ব্রহ্মাদি-স্থাবরান্ত সর্বদেহই প্রকৃতির পরিণাম । এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা প্রবিভক্তের ন্যায় প্রতীয়মান হন । তাঁহাকে সর্বোপাধিবিবর্জিত, সদসদাদি সমস্ত শব্দ ও প্রত্যয়ের অগোচর 'আমি' বলিয়া জানিবে । কারণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান । ৩
সেই ক্ষেত্র যাহা ও যে প্রকার, যাদৃশ ধর্মযুক্ত, যেরূপ বিকারযুক্ত, যাহা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপতঃ যাহা ও যেরূপ উপাধিকৃত শক্তিশালী তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর । ৪
এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যাথাত্ম্য বশিষ্ঠাদি ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করিয়াছেন । ঋগাদি বেদচতুষ্টয়ের নানা শাখাতেও এই তত্ত্ব বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে এবং যুক্তিযুক্ত ও ব্রহ্মস্বরূপ-প্রতিপাদক বেদবাক্যসমূহ দ্বারা এই তত্ত্ব অসন্দিগ্ধভাবে নির্ণীত হইয়াছে । ৫
পঞ্চ সূক্ষ্ম মহাভূত, মহাভূতের কারণ অহঙ্কার, অহঙ্কারের কারণ বুদ্ধি, বুদ্ধির কারণ মূলা প্রকৃতি (অব্যাকৃত ব্রহ্মশক্তি), দশ ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় স্থূল পঞ্চভূত এবং ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, দেহ-সংঘাত ও দেহ-সংঘাতে অভিব্যক্ত চেতনা ও ধৃতি (তপ্ত লৌহপিণ্ডে প্রকাশিত অগ্নির ন্যায় দেহেন্দ্রিয়াদিসংঘাতে অভিব্যক্ত আত্মচৈতন্যের আভাস দ্বারা ব্যাপ্ত অন্তঃকরণ-বৃত্তি) - এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল । ৬-৭
[শ্রীভগবান্‌ এখন জ্ঞেয় শুদ্ধ ক্ষেত্রজ্ঞের লক্ষণ বলিবেন ।] 
উৎকর্ষ সত্ত্বেও আত্মশ্লাঘারাহিত্য, দম্ভশূন্যতা, প্রাণিপীড়নে অনিচ্ছা, ক্ষমা, সরলতা, গুরুসেবা, বহিরন্তঃশৌচ, মোক্ষমার্গে স্থিরতা, স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত করিয়া সন্মার্গে পরিচালনা, ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে বিরক্তি, অভিমানশূন্যতা; জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃপুনঃ দোষদর্শন, বিষয়ে অনাসক্তি, স্ত্রী, পুত্র ও গৃহাদিতে মমত্বাভাব, শুভাশুভপ্রাপ্তিতে সদা চিত্তের সাম্যভাব, ভগবান্‌ই একমাত্র গতি - এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন বাস, প্রাকৃত জনের সংসর্গত্যাগ, আত্মানাত্মবিবেক, জ্ঞানে নিষ্ঠা ও তত্ত্বজ্ঞানার্থদর্শন - এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয় । ইহার বিপরীত মানিত্ব ও দাম্ভিকতাদি অজ্ঞান বলিয়া জ্ঞেয় এবং সংসারপ্রবৃত্তির কারণ বলিয়া পরিহার্য । ৮-১২
হে অর্জুন, যাহা জ্ঞাতব্য, যাহা জানিয়া অমৃতত্ব (মোক্ষ) লাভ হয়, তাহা তোমাকে বলিব । তিনি আদিহীন পরব্রহ্ম । তিনি সৎশব্দ ও সৎপ্রত্যয়ের অগোচর এবং অসৎশব্দ ও অসৎ প্রত্যয়েরও অগোচর । কারণ ইন্দ্রিয়গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ প্রত্যয়ের গোচর হয়; কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত । ১৩
তিনি (পরব্রহ্ম) সমগ্র বিশ্বকে ব্যাপ্ত করিয়া বিরাজিত আছেন । সকল শরীরের হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ তাঁহার হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ এবং মস্তক ও মুখ । ১৪
সমস্ত অন্তরিন্দ্রিয়ের ও বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অবভাসিত (প্রকাশিত) হন । তিনি ইন্দ্রিয়কার্যে লিপ্ত আছেন এইরূপ প্রতীত হইলেও বস্তুতঃ তিনি কোন ইন্দ্রিয়ব্যাপারে ব্যাপৃত নহেন । কারণ তিনি সকল ইন্দ্রিয়বিহীন । তিনি সমস্ত সংশ্লেষরহিত । তথাপি মরুভূমি যেমন, মৃগতৃষ্ণিকার আস্পদ, সেইরূপ তিনি সর্বভূতের আশ্রয় । তিনি ত্রিগুণরহিত, অথচ তিনি মায়া দ্বারা ত্রিগুণের পরিণাম সুখ, দুঃখ ও মোহের উপলব্ধা । ১৫  
তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাহিরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত । [তিনি এই সমস্তের অধিষ্ঠান, এই সমস্ত তাঁহাতে কল্পিত ।] অতি সূক্ষ বলিয়া তিনি অবিজ্ঞেয় । তিনি অ-জ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতিদূরে এবং আত্ম-স্বরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে । ১৬
ব্রহ্ম অপরিচ্ছিন্ন হইয়াও সর্বভূতে বিভক্তরূপে প্রতীত হন । রজ্জু যেরূপ কল্পিত সর্পাদির সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, সেইরূপ তিনি সর্বভূতের পালক, সংহারক ও স্রষ্টা । ১৭
[ব্রহ্ম সদা সর্বত্র বিদ্যমান থাকিলেও অনুপলব্ধিবশতঃ কেহ কেহ তাঁহার তমঃস্বভাবতা আশঙ্কা করেন । সেই আশঙ্কা দূরীকরণার্থ শ্রীভগবান্‌ বলিতেছেন - ] 
ব্রহ্ম আদিত্যাদি জ্যোতিসমূহেরও জ্যোতিঃ এবং অজ্ঞানরূপ অন্ধকারের দ্বারা অসংস্পৃষ্ট । জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্যরূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন । ১৮
এইরূপে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় সংক্ষেপে বলা হইল । আমার ভক্ত ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয়ের যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্মভাবলাভে সমর্থ হন । ১৯
প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে । বুদ্ধাদি দেহেন্দ্রিয় পর্যন্ত বিকারসমূহ এবং সুখ-দুঃখ ও মোহাত্মক গুণসমূহ ত্রিগুণাত্মক প্রকৃতি হইতেই উৎপন্ন বলিয়া জানিবে । ২০
প্রকৃতি কার্য এবং করণের উৎপত্তির কারণ এবং পুরুষ (জীব) সুখ ও দুঃখসমূহের উপলব্ধির কারণ বলিয়া কথিত হন । ২১
পুরুষ (ভোক্তা, ক্ষেত্রজ্ঞ) প্রকৃতিতে অবস্থিত হইয়া সুখ-দুঃখ-কার্য-করণরূপে পরিণত ও মোহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন । এই সকল গুণেতে আত্মভাবই পুরুষের দেবাদি সৎ জন্ম ও পশ্বাদি অসৎ জন্ম ও সদসদ্‌যোনিরূপ মনুষ্য-জন্ম-গ্রহণের প্রধান কারণ । ২২
[বর্তমান অধ্যায়োক্ত ক্ষেত্রজ্ঞ ও ঈশ্বরের একত্বজ্ঞান মোক্ষের হেতু । তাহা সাক্ষাৎ নির্দেশের জন্য পরবর্তী শ্লোক ।] 
যিনি দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদনকর্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মরূপেতে শ্রুতিতে উক্ত হন, সেই পুরুষোত্তমই এই দেহে বর্তমান আছেন, অর্থাৎ উপলব্ধ হন । ২৩
যিনি পুরুষকে (ব্রহ্মকে) সাক্ষাৎ আত্মভাবে জানেন ও সকল বিকারের সহিত অবিদ্যারূপ প্রকৃতিকে মিথ্যা বলিয়া জানেন, যে কোন অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না । ২৪
কেহ কেহ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহায়ে বুদ্ধিতে সাক্ষীভূত প্রত্যক্‌চৈতন্যকে দর্শন করেন । অন্য কেহ কেহ জ্ঞানযোগ দ্বারা এবং অপর কেহ কেহ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন । ২৫
অপর কেহ কেহ এইরূপে আত্মাকে জানিতে না পারিয়া আচার্যের নিকট উপদেশ গ্রহণপূর্বক উপাসনা করেন । তাঁহারাও গুরুদত্ত উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়া এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন । ২৬
হে অর্জুন, যাহা কিছু স্থাবর ও জঙ্গম পদার্থ উৎপন্ন হয়, সেই সকলই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয়, জানিবে । ২৭
যিনি বিনাশশীল, সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনিই সম্যগ্‌দর্শী । ২৮
সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষরূপে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজেকে হিংসা করেন না । সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন । ২৯
কায়মনোবাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সম্পাদিত এবং আত্মাকে সর্বোপাধিবিবর্জিত বলিয়া যিনি দর্শন করেন, তিনিই সম্যগ্‌দর্শী । ৩০
যখন তিনি পৃথক্‌ পৃথক্‌ ভূতসমূহকে আত্মাতেই একত্র অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা হইতেই ভূতসকলের বিকাশ উপলব্ধি করেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ হন । ৩১
হে কৌন্তেয়, এই পরমাত্মা অনাদি ও নির্গুণ বলিয়া অব্যয় । সেই হেতু তিনি শরীরসমূহে অবস্থিত হইলেও কোন কর্ম করেন না । সুতরাং কখনও কোন কর্মফলে লিপ্ত হন না । ৩২
যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হইয়াও অতি সূক্ষ্ম বলিয়া কোন বস্তুতে লিপ্ত হয় না, তদ্রূপ সকলপ্রকার দেহে থাকিয়াও আত্মা দৈহিক গুণ বা দোষে কখনো লিপ্ত হন না । ৩৩
হে ভারত, যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন, সেইরূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন । কিন্তু তিনি কখনও প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না । ৩৪
যাঁহারা উক্ত প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ জানেন এবং ভূতসমূহের অবিদ্যারূপ প্রকৃতির মিথ্যাত্ব জ্ঞানচক্ষুর দ্বারা জ্ঞাত হন, তাঁহারা পরব্রহ্মকে প্রাপ্ত হন (ও পুনর্বার দেহধারণ করেন না) । ৩৫
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগযোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত ।

শ্রীমদ্ভগবদ্‌গীতা : দ্বাদশ অধ্যায় – ভক্তিযোগ

শ্রীমদ্ভগবদ্‌গীতা : দ্বাদশ অধ্যায় – ভক্তিযোগ

[২য় হইতে ১০ম অধ্যায় পর্যন্ত নির্বিশেষ নিরুপাধি পরমাত্মা অক্ষর ব্রহ্মের উপাসনা এবং সর্বজ্ঞ সর্বশক্তিমান্‌ পরমেশ্বরের উপাসনা কথিত হইয়াছে । বিশ্বরূপাধ্যায়ে উপাসনার নিমিত্ত আপনার ঈশ্বরীয় আদ্য সমস্ত জগদাত্ম বিশ্বরূপ অনুগ্রহপূর্বক অর্জুনকে দেখাইয়া তাঁহাকে 'মৎকর্মকৃৎ' ইত্যাদি হইতে বলিয়াছেন । এই উভয় প্রকার উপাসনার কোন্‌টি বিশিষ্টতর ইহা জানিতে ইচ্ছা করিয়া -] 
অর্জুন জিজ্ঞাসা করিলেন - হে ভগবান্‌ এইভাবে নিরন্তর ভগবৎকর্মাদিতে নিযুক্ত হইয়া যে-সকল অনন্যশরণ ভক্ত সমাহিতচিত্তে আপনার উপাসনা করেন এবং যাঁহারা সমস্ত বাসনা ও কর্ম পরিত্যাগপূর্বক সর্বোপাধিরহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী ? ১
শ্রীভগবান্‌ বলিলেন, পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয় - এই বিশ্বাস দৃঢ় করিয়া যাঁহারা আমার বিশ্বরূপে মনোনিবেশপূর্বক মচ্চিত্ত হইয়া অহোরাত্র অতিবাহিত করেন, তাঁহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী । ২
কিন্তু যাঁহারা সর্বদা ইষ্ট-ও অনিষ্ট-প্রাপ্তিতে রাগ-ও দ্বেষরহিত, সকল প্রাণীর কল্যাণে নিযূক্ত এবং ইন্দ্রিয়সংযমী, যাঁহারা শব্দাদিপ্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য, প্রত্যক্ষাদি প্রমাণের অগোচর, সর্বব্যাপী মনের অতীত, কূটস্থ (মায়াধিষ্ঠান) অচ্যুতস্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাঁহারা আমাকেই প্রাপ্ত হন । ৩-৪
যাঁহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট, তাঁহাদিগকে সিদ্ধিলাভের জন্য ভগবৎকর্মাদিপরায়ণ সগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয়; কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠালাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর । ৫
হে পার্থ, কিন্তু যাঁহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণপূর্বক 'আমিই পরম পুরুষার্থরূপে উপাস্য' - এইভাবে মৎপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন, মদ্গতচিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসারসাগর হইতে আমি অচিরে উদ্ধার করি । ৬-৭
অতএব আমাতেই তুমি মন সমাহিত কর, আমাতেই বুদ্ধি নিবিষ্ট কর । এইরূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্বরূপে স্থিতিলাভ করিবে, ইহাতে কোন সন্দেহ নাই । ৮
হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পার, তাহা হইলে অভ্যাস-যোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন কর । ৯
যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও, তবে ভগবৎপ্রীতিকর কর্মে একনিষ্ঠ হও । কারণ আমার কর্ম করিতে করিতেই তুমি ক্রমে সিদ্ধিলাভ করিবে । ১০
আর যদি ইহাও করিতে অক্ষম হও, তবে ইন্দ্রিয়সংযম-পূর্বক আমাতে সর্বকর্ম-সমর্পণরূপ যোগ আশ্রয় করিয়া সর্বপ্রকার কর্মের ফলত্যাগ কর । ১১
অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষা শ্রুতি ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট । এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ । জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফলত্যাগ শ্রেষ্ঠ । কর্মফলত্যাগের অব্যবহিত পরেই সহেতুক সংসার নিবৃত্তিরূপ পরম শান্তিলাভ হয় । ১২
যিনি সকল প্রাণীর প্রতি দ্বেষহীন, মিত্রভাবাপন্ন, দয়ালু, মমত্ববুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে আসক্তি ও দুঃখে দ্বেষবর্জিত, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সদা সমাহিতচিত্ত, সদা সংযতস্বভাব, সদা তত্ত্ববিষয়ে দৃঢ়নিশ্চয় এবং যাঁহার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত । ১৩-১৪
যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না, যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ ও বিষাদ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত । ১৫
যিনি নিঃস্পৃহ, বাহ্যাভ্যন্তর শুচি, দক্ষ, পক্ষপাতশূন্য, ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান-ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত । ১৬
যিনি ইষ্টপ্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্টপ্রাপ্তিতে দ্বেষ করেন না, প্রিয়বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয় ভক্ত । ১৭
যিনি আসক্তিহীন এবং শত্রু ও মিত্রে সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে অবিচলিত, যিনি শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার, পরমাত্মাতে স্থিরবুদ্ধি, প্রশংসায় হর্ষ ও নিন্দায় বিষাদশূন্য সুতরাং সংযতবাক্‌, সর্বাবস্থায় যৎকিঞ্চিৎ-লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্টবাসস্থানহীন তিনি আমার প্রিয় ভক্ত । ১৮-১৯
যে-সকল মৎপরায়ণ ভক্ত এই মোক্ষদায়ক ধর্ম উক্তপ্রকারে শ্রদ্ধাসম্পন্ন হইয়া সাধন করেন, তাঁহারাই আমার অতীব প্রিয় । ২০
ভগবান্ ব্যাসকৃত লক্ষশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন-সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত ।

শ্রীমদ্ভগবদ্‌গীতা : একাদশ অধ্যায় – বিশ্বরূপদর্শনযোগ

শ্রীমদ্ভগবদ্গীতা : একাদশোহধ্যায় (শ্লোক অর্থসহ)



অর্জ্জুন উবাচ -

মদনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত্মসংজ্ঞিতম্।
যৎ ত্বয়োক্তং বচস্তেন মোহোহয়ং বিগতো মম।।১
সপ্তম অধ্যায়ে জ্ঞান-বিজ্ঞান আরম্ভ করিয়া সপ্তম ও অষ্টমে পরমেশ্বরের অক্ষর অথবা অব্যক্ত রূপের এবং নবম ও দশমে অনেক ব্যক্ত রূপের যে জ্ঞান বলিয়াছে, তাহাকেই অর্জ্জুন প্রথম শ্লোকে ‘অধ্যাত্ম’ বলিয়াছেন।
অর্থঃ- (১) অর্জ্জুন বলিলেন, - তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়া যে পরম গুহ্য অধ্যাত্ম-তত্ত্ব বর্ণন করিলে তাহাতে আমার এই মোহ বিদূরিত হইল।
আমার এই মোহ বিনষ্ট হইল অর্থাৎ তোমার প্রকৃত তত্ত্ব জানিয়া, তুমিই সর্ব্বভূতের নিয়ন্তা, সর্ব্ব কর্ম্মের নিয়ামক, ইহা বুঝিতে পারিইয়া ‘আমি কর্ত্তা’, ‘আমার কর্ম্ম’ ইত্যাদি রূপে যে আমার মোহ তাহা অপগত হইল, আমি বুঝিতেছি, তুমিই কর্ত্তা, তুমিই যন্ত্রী, আমি যন্ত্রমাত্র।

ভবাপ্যয়ৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া।
ত্বত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম্।।২
অর্থঃ- (২) হে কমললোচন, ভূতগণের উৎপত্তি ও লয় এবং তোমার অক্ষয় মাহাত্ম্য- এ সকলই তোমার নিকট হইতে সবিস্তারে আমি শুনিলাম।

এবমেতদ্ যথাত্থ ত্বমাত্মানং পরমেশ্বর।
দ্রষ্টুমিচ্ছামি তে রূপমৈশ্বরং পুরুষোত্তম।।৩
অর্থঃ- (৩) হে পরমেশ্বর, তুমি আপনার বিষয় যাহা বলিলে তাহা এইরূপ বটে; হে পুরুষোত্তম, আমি তোমার সেই ঐশ্বরিক রূপ দেখিতে ইচ্ছা করি।
তুমি পরমেশ্বর। ‘আমি একাংশে জগৎ ধারণ করিয়া আছি’ ইত্যাদি যাহা তুমি বলিলে তাহা সত্য। আমার বড় ইচ্ছা হইতেছে আমি তোমার সেই বিশ্বরূপ দর্শন করি।

মন্যসে যদি তচ্ছক্যং ময়হা দ্রষ্টুমিতি প্রভো।
যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মানমব্যয়ম্।।৪
অর্থঃ- (৪) হে প্রভো! যদি তুমি মনে কর যে, আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহা হইলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অক্ষয় আত্মরূপ প্রদর্শন কর।

শ্রীভগবানুবাচ -

পশ্য মে পার্থ রূপাণি শতশোহথ সহস্রশঃ।
নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতীনিচ।।৫
অর্থঃ- (৫) শ্রীভগবান্‌ বলিলেন, - হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতিবিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অবয়ববিশিষ্ট আমার এই অদ্ভূত রূপ দর্শন কর।

পশ্যাদিত্যান্ বসুন্ রুদ্রানশ্বিনৌ মরুতস্তথা।
বহুন্যদৃষ্টপূর্ব্বাণি পশ্যাশ্চর্য্যাণি ভারত।।৬
অর্থঃ- (৬) হে ভারত, এই আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনীকুমারদ্বয়, এবং ঊনপঞ্চাশৎ মরুদ্‌গণ দর্শন কর; পূর্ব্বে যাহা কখনও দেখ নাই, তেমন বহুবিধ আশ্চর্য্য বস্তু দর্শন কর।
ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম্।
মম দেহে গুড়াকেশ যচ্চান্যদ্ দ্রষ্টুমিচ্ছসি।।৭
অর্থঃ- (৭) হে অর্জ্জুন, আমার এই দেহে একত্র অবস্থিত চরাচর সমগ্র জগৎ দর্শন কর এবং অপর যাহা কিছু তুমি দেখিতে ইচ্ছা কর, তাহাও এখন দেখিয়া লও।
‘অপর যাহা কিছু’ এ কথার তাৎপর্য্য এই যে, ভূত, ভবিষ্যৎ, বর্ত্তমান ত্রিকালের যত কিছু ঘটনা সকলি আমার এই দেহে বিদ্যমান। এই যুদ্ধের জয়-পরাজয়াদি ভবিষ্যৎ ঘটনা যাহা দেখিতে ইচ্ছা কর, তাহাও এই দেহে দেখিতে পাইবে (১১।১৬-৩৩ ইত্যাদি শ্লোক দ্রষ্টব্য)।

নতু মাং শক্যসে দ্রষ্টস্মনেনৈব স্বচক্ষুষা।
দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম্।।৮
অর্থঃ- (৮) হে অর্জ্জুন, তুমি তোমার এই চর্ম্মচক্ষুদ্বারা আমার এই রূপ দর্শনে সমর্থ হইবে না। এজন্য তোমাকে দিব্যচক্ষু দিতেছি, তদ্দারা আমার এই ঐশ্বরিক যোগসামর্থ্য দেখ।

সঞ্জয় উবাচ -

এবমুক্তা ততো রাজন্ মহাযোগেশ্বরো হরিঃ।
দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম্।।৯
অর্থঃ- (৯) সঞ্জয় কহিলেন - হে রাজন্‌ মহাযোগেরশ্বর হরি এইরূপ বলিয়া তৎপর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দেখাইলেন।
অনেকবক্ত্রনয়নমনেকাদ্ভুতদর্শনম্।
অনেকদিব্যাভরণং দিব্যানেকোদ্যতায়ুধম্।।১০
অর্থঃ- (১০) সেই ঐশ্বরিক রূপে অসংখ্য মুখ, অসংখ্য নেত্র, অসংখ্য অদ্ভুত অদ্ভুত দর্শনীয় বস্তু, অসংখ্য দিব্য আভরণ এবং অসংখ্য উদ্যত দিব্যাস্ত্রসকল বিদ্যমান (ছিল)।

দিব্যমাল্যান্বরধরং দিব্যগন্ধানুলেপনম্।
সর্ব্বাশ্চর্য্যময়ং দেবমনন্তং বিশ্বতোমুখম্।।১১
অর্থঃ- (১১) সেই বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে সুশোভিত, দিব্যগন্ধদ্রব্যে অনুলিপ্ত, সর্ব্বাশ্চর্য্যময়, দ্যুতিমান্‌ অনন্ত ও সর্ব্বতোমুখ (সর্ব্বত্র মুখবিশিষ্ট) (ছিল)।

দিবি সূর্য্যসহস্রস্য ভবেদ্ যুগপদুত্থিতা।
যদি ভাঃ সদৃশী সা স্যাদ্ ভাসস্তস্য মহাত্মনঃ।।১২
অর্থঃ- (১২) আকাশে যদি যুগপৎ সহস্র সূর্য্যের প্রভা উত্থিত হয়, তাহা হইলে সেই সহস্র সূর্য্যের প্রভা মহাত্মা বিশ্বরূপের প্রভাব তুল্য হইতে পারে।
এই শ্লোকে অপূর্ব্ব শব্দবিন্যাসকৌশলে শব্দের ধ্বনি দ্বারাই কিরূপে অর্থ দ্যোতনা হইতেছে, তাহা লক্ষ্য করিবার বিষয়।

তত্রৈকস্থং জগৎ কৃৎস্নং প্রবিভক্তমনেকধা।
অপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা।।১৩
অর্থঃ- (১৩) তখন অর্জ্জুন সেই দেবদেবের দেহে নানা ভাবে বিভক্ত তদীয় অঙ্গপ্রত্যঙ্গ স্বরূপ একত্রস্থিত সমগ্র জগৎ দেখিয়াছিলেন।

ততঃ স বিস্ময়াবিষ্টো হৃষ্টরোমা ধনঞ্জয়ঃ।
প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিরভাষত।।১৪
অর্থঃ- (১৪) সেই বিশ্বরূপ দর্শন করিয়া ধনঞ্জয় বিস্ময়ে আপ্লুত হইলেন। তাঁহার সর্ব্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। তিনি অবনতমস্তকে সেই দেবদেবকে প্রণাম করিয়া করজোরে বলিতে লাগিলেন।

অর্জ্জুন উবাচ -

পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্ব্বাংস্তথা ভূতবিশেষসঙ্ঘান্।
ব্রহ্মাণমীশং কমলাসনস্থমৃষীংশ্চ সর্ব্বানুরগাংশ্চ দিব্যান্।।১৫
অর্থঃ- (১৫) অর্জ্জুন বলিলেন - হে দেব, তোমার দেহে আমি সমস্ত দেবগণ, স্থাবর জঙ্গমাত্মক বিবিধ সৃষ্ট পদার্থ, সৃষ্টিকর্ত্তা কমলাসনস্থ ব্রহ্মা, নারদ-সনকাদি দিব্য কবিগণ এবং অনন্ত্য-তক্ষকাদি সর্পগণকে দেখিতেছি।

অনেক বাহূদরবক্ত্রনেত্রং পশ্যামি তাং সর্ব্বতোহনন্তরূপম্।
নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ।।১৬
অর্থঃ- (১৬) অসংখ্য বাহু, উদর, বদন ও নেত্রবিশিষ্ট অনন্তরূপ তোমাকে সকল দিকেই আমি দেখিতেছি। কিন্তু হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার আদি, অন্ত, মধ্য, কোথাও কিছু দেখিতেছি না।

কিরীটিনং গদিনং চক্রিণঞ্চ তেজোরাশিং সর্ব্বতো দীপ্তিমন্তম্।
পশ্যামি ত্বাং দুর্নিরীক্ষ্যং সমন্তাদ্ দীপ্তানলার্কদ্যুতিমপ্রমেয়ম্।।১৭
অর্থঃ- (১৭) কিরীট, গদা ও চক্রধারী, সর্ব্বত্র দীপ্তিশালী, তেজঃপুঞ্জস্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্য্যের ন্যায় প্রভাসম্পন্ন, দুর্নিরীক্ষ্য, অপরিমেয় তোমার অদ্ভূত মুর্ত্তি সর্ব্বদিকে সর্ব্বস্থানে আমি দেখিতেছি।

ত্বমক্ষরং পরমং বেদিতব্যং ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম্।
ত্বমব্যয়ঃ শাশ্বতধর্মগোপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।১৮
অর্থঃ- (১৮) তুমি অক্ষর পরব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব, তুমিই এই বিশ্বের পরম আশ্রয়, তুমিই সনাতন ধর্ম্মের প্রতিপালক, তুমি অব্যয় সনাতন পুরুষ, ইহাতে আমার সংশয় নাই।

অনাদিমধ্যান্তমনন্তবীর্য্যমনন্তবাহুং শশিসুর্য্যনেত্রম্।
পশ্যামি ত্বাং দীপ্তহুতাশবক্ত্রং স্বতেজসা বিশ্বমিদং তপন্তম্।।১৯
অর্থঃ- (১৯) আমি দেখিতেছি, তোমার আদি নাই, মধ্য নাই, অন্ত নাই, তোমার বলৈশ্বর্য্যের অবধি নাই, অসংখ্য তোমার বাহু, চন্দ্র সূর্য্য তোমার নেত্রস্বরূপ, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত হুতাশন জ্বলিতেছে; তুমি স্বীয় তেজে নিখিল বিশ্বকে সন্তাপিত করিতেছ।
‘অনন্ত বাহু’, ‘আদি অন্ত মধ্যহীন’ ইত্যাদি বর্ণনা পূর্ব্বে করা হইয়াছে। কিন্তু হর্ষ-বিস্ময়াদি রসের বর্ণনায় পুনরুক্তি দোষজনক হয় না - “প্রমাদে বিস্ময়ে হর্ষে দ্বিস্ত্রিরুক্তং ন দুষ্যতি।”

দ্যাবাপৃথিব্যোরিদমন্তরং হি ব্যাপ্তং ত্বয়ৈকেন দিশশ্চ সর্ব্বাঃ।
দৃষ্ট্বাদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন্।।২০
অর্থঃ- (২০) হে মহাত্মন্‌, একমাত্র তুমিই স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থল এই অন্তরীক্ষ এবং দিক্‌সকলও ব্যাপিয়া রহিয়াছ। তোমার এই অদ্ভূত উগ্রমূর্ত্তি দর্শন করিয়া ত্রিলোক ব্যথিত হইতেছে।
অর্জ্জুন বিশ্বরূপ ব্যতীত আর কিছুই দেখিতেছেন না এবং তিনি এই রূপ দেখিয়া স্বয়ং অত্যন্ত ভীত হইয়াছেন। ‘ত্রিলোক ভীত হইয়াছে’ যে বলিতেছেন উহা তাঁহারই মনের ভাব মাত্র। বস্তুতঃ অর্জ্জুন ব্যতীত আর কেহ বিশ্বরূপ দেখিতে পারে না, দেখেও নাই।

অমী হি ত্বাং সুরসঙ্ঘা বিশন্তি কেচিদ্ভীতাঃ প্রাঞ্জলয়ো গৃণন্তি।
স্বস্তীত্যুক্ত্বা মহর্ষিসিদ্ধসঙ্ঘাঃ স্তুবন্তি ত্বাং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ।।২১
অর্থঃ- (২১) ঐ দেবতাগণ তোমাতেই প্রবেশ করিতেছেন। কেহ কেহ ভীত হইয়া (জয় জয়, রক্ষ রক্ষ ইত্যাদি বাক্যে) কৃতাঞ্জলিপুটে রক্ষা প্রার্থনা করিতেছেন, মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি বলিয়া উত্তম সারগর্ভ স্তোত্রসমূহদ্বারা তোমার স্তব করিতেছেন।

রুদ্রাদিত্যা বসবো যে চ সাধ্যা বিশ্বেহশ্বিনৌ মরুতশ্চোষ্মপাশ্চ।
গন্ধর্ব্বযক্ষাসুরসিদ্ধসঙ্ঘা বীক্ষন্তে ত্বাং বিস্মিতাশ্চৈব সর্ব্বে।।২২
অর্থঃ- (২২) একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, সাধ্যনামক দেবগণ, বিশ্বদেবগণ, অশ্বিনীকুমারদ্বয়, ঊনপঞ্চাশ মরুৎ, উষ্মপা (পিতৃগণ), গন্ধর্ব্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ সকলেই বিশ্ময়াবিষ্ট হইয়া তোমাকে দর্শন করিতেছেন।

রুপং মহত্তে বহুবক্ত্রনেত্রং মহাবাহো বহুবাহূরূপাদম্।
বহুদরং বহুদংষ্ট্রাকরালং দৃষ্ট্বা লোকাঃ প্রব্যথিতাস্তথাহম্।।২৩
অর্থঃ- (২৩) হে মহাবাহো, বহু বহু মুখ, নেত্র, বাহু, ঊরু, পাদ ও উদর বিশিষ্ট এবং বহু বৃহদাকার দন্ত দ্বারা ভয়ঙ্করদর্শন তোমার এই সুবিশাল মূর্ত্তি দেখিয়া লোকসকল ভীত হইয়াছে এবং আমিও ভীত হইয়াছি।

নভঃস্পৃশং দীপ্তমনেকবর্ণং ব্যাত্তাননং দীপ্তবিশালনেত্রম্।
দৃষ্ট্বাহি ত্বাং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি শমঞ্চ বিষ্ণো।।২৪
অর্থঃ- (২৪) হে বিষ্ণো, নভঃস্পর্শী, তেজোময়, বিস্ফারিত-নয়ন, অত্যুজ্জল বিশালনেত্র-বিশিষ্ট তোমার রূপ দেখিয়া আমার অন্তরাত্মা ব্যথিত হইতেছে, আমার দেহেন্দ্রিয় বিকল হইতেছে, আমি মনকে শান্ত করিতে পারিতেছি না।

দংষ্ট্রাকরালানি চ তে মুখানি দৃষ্ট্বৈব কালানলসন্নিভানি।
দিশো ন জানে ন লভে চ শর্ম্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস।।২৫
অর্থঃ- (২৫) বৃহৎ দন্তসমূহের দ্বারা ভয়ানক দর্শন, প্রলয়াগ্নি সদৃশ তোমার মুখসকল দর্শন ঘটিতেছে (আমি দিশেহারা হইয়াছি), আমি স্বস্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, প্রসন্ন হও (আমার ভয় দূর কর)।

অমী চ ত্বাং দৃতরাষ্ট্রস্য পুত্রাঃ সর্ব্বে সহৈবাবনিপালসঙ্ঘৈ।
ভীষ্মো দ্রোণঃ সূতপুত্রস্তথাসৌ সহাস্মদীয়ৈরপি যোধমুখ্যৈঃ।।২৬
বক্ত্রাণি তে ত্বরমাণা বিশন্তি দংষ্ট্রাকরালানি ভয়ানকানি।
কেচিদ্ বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চুর্ণিতৈরুত্তমাঙ্গৈঃ।।২৭
অর্থঃ- (২৬-২৭) ( জয়দ্রথাদি ) রাজন্যবর্গসহ ঐ সকল ধৃতরাষ্ট্রপুত্রগণ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের প্রধান প্রধান যোদ্ধগণ তোমার দংষ্ট্রাকরাল ভয়ঙ্করদর্শন মুখগহভরে গিয়াছে এবং উহা তোমার দন্তসন্ধিতে সংলগ্ন হইয়া রহিয়াছে দেখা যাইতেছে।

যথা নদীনাং বহবোহন্বুবেগাঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি।
তথা তবামী নরলোকবীরাঃ বিশন্তি বক্ত্রাণ্যভিবিজ্বলন্তি।।২৮
অর্থঃ- (২৮) যেমন নদীসমূহের বহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখ হইয়া সমুদ্রে গিয়া প্রবেশ করে, সেইরূপ এই মনুষ্য লোকের বীরগণ তোমার সর্ব্বতোব্যাপ্ত জলন্ত মুখগহবরে প্রবেশ করিতেছে।

যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধবেগাঃ।
তথৈব নাশায় বিশন্তি লোকান্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধবেগাঃ।।২৯
অর্থঃ- (২৯) যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবমান হইয়া মরণের জন্য জলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ এই লোকসকল মরণের নিমিত্তই অতি বেগে তোমার মুখ-গহবরে প্রবেশ করিতেছে।

লেলিহ্যসে গ্রসমানঃ সমন্তাল্লোকান্ সমগ্রান্ বদনৈর্জ্বলদ্ভিঃ।
তেজোভিরাপূর্য্য জগৎ সমগ্রং ভাসস্তবোগ্রাঃ প্রতপন্তি বিষ্ণো।।৩০
অর্থঃ- (৩০) তুমি জ্বলন্ত মুখসমূহের দ্বারা লোকসমূহকে গ্রাস করিয়া বারংবার স্বাদগ্রহণ করিতেছ। সমগ্র জগৎ তোমার তীব্র তেজোরাশি-ব্যাপ্ত হইয়া প্রতপ্ত হইয়া উঠিয়াছে।

আখ্যাহি মে কো ভবানুগ্ররূপো নমোহস্তু তে দেববর প্রসীদ।
বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যং নহি প্রজানামি তব প্রবৃত্তিম্।।৩১

অর্থঃ- (৩১) উগ্রমূর্ত্তি আপনি কে, আমাকে বলুন। হে দেববর, আপনাকে প্রণাম করি, প্রসন্ন হউন। আদি পুরুষ আপনাকে আমি জানিতে ইচ্ছা করি। আপনি কে, কি কার্য্যে প্রবৃত্ত, বুঝিতেছি না।
আমি আপনার বিশ্বরূপ ও বিভূতিসমূহ দেখিতে চাহিয়াছিলাম। কিন্তু আপনার এই সংহারমূর্ত্তি দেখিয়া আমি বুঝিতেছি না, আপনি কে ও কি কার্য্যে প্রবৃত্ত।

শ্রীভগবানুবাচ -

কালোহস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান্ সমাহর্ত্তুমিহ প্রবৃত্তঃ।
ঋতেহপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্ব্বে যেহবস্থিতাঃ প্রত্যনীকেষু যোধাঃ।।৩২
অর্থঃ- (৩২) শ্রীভগবান্‌ কহিলেন - আমি লোকক্ষয়কারী অতি ভীষণ কাল; এক্ষণে এই লোকদিগকে সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি; তুমি যুদ্ধ না করিলেও প্রতিপক্ষ সৈন্যদলে যে সকল যোদ্ধা অবস্থান করিতেছে তাহারা কেহই থাকিবে না।

তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রুন্ ভুঙ্ ক্ষ্ব রাজ্যং সমৃদ্ধম্।
ময়ৈবৈতে নিহতাঃ পূর্ব্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন্।।৩৩
অর্থঃ- (৩৩) অতএব, তুমি যুদ্ধার্থ উত্থিত হয়; শত্রু জয় করিয়া যশঃ লাভ কর, নিষ্কন্টক রাজ্য ভোগ কর। হে অর্জ্জুন, আমি ইহাদিগকে পূর্ব্বেই নিহত করিয়াছি; তুমি এক্ষণ নিমিত্ত-মাত্র হও।

দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথান্যানপি যোধবীরান্।
ময়া হতাংস্ত্বং জহি মা ব্যথিষ্ঠাঃ যুধ্যস্ব জেতাসি রণে সপত্নান্।।৩৪

অর্থঃ- (৩৪) দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যুদ্ধবীরগণকে আমি পূর্ব্বেই নিহত করিয়া রাখিয়াছি, তুমি সেই হতগণকে হত করঃ ভয় করিও না। রণে শত্রুগণকে নিশ্চয় নিহত করিতে পারিবে, যুদ্ধ কর।

সঞ্জয় উবাচ -

এতচ্ছ্রত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমানঃ কিরীটা।
নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং সগদ্ গদং ভীতভীতঃ প্রণম্য।।৩৫

সঞ্জয় বলিলেন - শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণ করিয়া অর্জ্জুন কম্পিত কলেবরে কৃতাঞ্জলিপুটে কৃষ্ণকে নমস্কার করিলে; আবার অত্যন্ত ভীত হইয়া প্রণামপূর্বক গদ্‌গদ স্বরে বলিতে লাগিলেন।

অর্জ্জুন উবাচ -

স্থানে হৃষীকেশ তব প্রকীর্ত্ত্যা জগৎ প্রহৃষ্যত্যনুরজ্যতে চ।
রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্ব্বে নমস্যন্তি চ সিদ্ধসঙ্ঘাঃ।।৩৬
অর্থঃ- (৩৬) অর্জ্জুন কহিলেন - হে হৃষীকেশ, তোমার মাহাত্ম্য কীর্ত্তনে সমস্ত জগৎ যে হৃষ্ট হয় এবং তোমার প্রতি অনুরক্ত হয়, ইহা যুক্তিযুক্ত; রাক্ষসেরা যে তোমার ভয়ে ভীত হইয়া চতুর্দ্দিকে পলায়ন করে, এবং সিদ্ধগণ যে তোমাকে নমস্কার করেন, তাহাও আশ্চর্য্য নহে।

কস্মাচ্চ তে ন নমেরন্ মহাত্মন্ গরীয়সে ব্রহ্মণোহপ্যাদিকর্ত্রে।
অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরং সদসৎ তৎ পরং যৎ।।৩৭
অর্থঃ- (৩৭) হে মহাত্মন্‌, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি ব্রহ্মারও গুরু এবং আদি কর্ত্তা; অতএব সমস্ত জগৎ কেন না তোমাকে নমস্কার করিবে। তুমি সৎ (ব্যক্ত জগৎ), তুমি অসৎ (অব্যক্ত প্রকৃতি) এবং সদসতে অতীত যে অক্ষর ব্রহ্ম তাহাও তুমি।

ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণস্ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম্।
বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম ত্ব্যা ততং বিশ্বমনন্তরুপ।।৩৮
অর্থঃ- (৩৮) হে অনন্তরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয়স্থান, তুমি জ্ঞাতা, তুমিই জ্ঞাতব্য, তুমিই পরমধাম। তুমি এই বিশ্ব ব্যাপিয়া অবস্থান করিতেছ।
বায়ুর্যমোহগ্নির্বরুণঃ শশাঙ্ক প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ।
নমো নমস্তেহস্তু সহস্রকৃত্বঃ পুনশ্চ ভূয়োহপি নমো মনস্তে।।৩৯
অর্থঃ- (৩৯) বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র তুমিই; পিতামহ ব্রহ্মাও তুমি এবং ব্রহ্মার জনকও (প্রপিতামহ) তুমি। তোমাকে সহস্রবার নমস্কার করি, আবার পুনঃ পুনঃ তোমাকে নমস্কার করি।
প্রজাপতি, প্রপিতামহ - ব্রহ্মা হইতে মরীচি আদি মানস-পুত্রের উৎপত্তি মরীচি হইতে কশ্যপ এবং কশ্যপ হইতে সমস্ত প্রজার উৎপত্তি। ব্রহ্মা, মরীচি-আদির পিতা, এই জন্য তাঁহাকে পিতামহ বলা হয় এবং ব্রহ্মারও পিতা অর্থাৎ যিনি পরমেশ্বর তিনি প্রপিতামহ। কশ্যপদিকেও প্রজাপতি বলে। কিন্তু এখানে প্রজাপতি শব্দ একবচনান্ত থাকাতে উহার অর্থ ব্রহ্মা বলিয়াই গ্রহণ করা সঙ্গত।

নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমোহস্তু তে সর্ব্বত এব সর্ব্ব।
অনন্তবীর্য্যামিতবিক্রমস্ত্বং সর্ব্বং সমাপ্নোষি ততোহসি সর্ব্বঃ।।৪০
অর্থঃ- (৪০) তোমাকে সম্মুখে নমস্কার করি, তোমাকে পশ্চাতে নমস্কার করি; হে সর্ব্বস্বরূপ, সর্ব্বত্রই তুমি - তোমাকে সকল দিকেই নমস্কার করি; অনন্ত তোমার বলবীর্য্য, অসীম তোমার পরাক্রম। তুমি সমস্ত্ ব্যাপিয়া রহিয়াছ, সুতরাং তুমিই সমস্ত।

সখেতি মত্বা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি।
অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি।।৪১
যচ্চাবহাসার্থমসৎকৃতোহসি বিহারশয্যাসনভোজনেষু।
একোহথবাপ্যচ্যুত তৎসমক্ষং তৎ ক্ষাময়ে ত্বামহমপ্রমেয়ম্।৪২
অর্থঃ- (৪১-৪২) তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্যমহিমা না জানিয়া, তোমাকে সখা ভাবিয়া অজ্ঞানবশতঃ বা প্রণয়বশতঃ, হে কৃষ্ণ, হে মাধব, হে সখা, এইরূপ তোমায় বলিয়াছি; হে অচ্যুত, আহার, বিহার, শয়ন ও উপবেশনকালে একা অথবা বন্ধুজন সমক্ষে পরিহাসচ্ছলে তোমার কত অমর্য্যাদা করিয়াছি, অচিন্ত্যপ্রভাব তুমি, তোমার নিকট তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি।

পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান্।
ন ত্বৎসমোহস্ত্যভ্যধিকঃ কুতোহন্যো লোকত্রয়েহপ্যপ্রতিমপ্রভাবঃ।।৪৩
অর্থঃ- (৪৩) হে অমিতপ্রভাব, তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা; তুমি পূজ্য, গুরু ও গুরু হইতে গুরুতর; ত্রিজগতে তোমার তুল্য কেহই নাই, তোমা অপেক্ষা শ্রেষ্ঠ থাকিবে কি প্রকারে?

তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে ত্বামহমীশমীড্যম্।
পিতেব পুত্রস্য সখেব সখ্যুঃ প্রিয়ঃ প্রিয়ায়াহর্হসি দেব সোঢ়ুম্।।৪৪
অর্থঃ- (৪৪) হে দেব, পূর্ব্বোক্ত রূপে আমি অপরাধী, সেই হেতু দণ্ডবৎ প্রণামপূর্ব্বক তোমার প্রসাদ প্রার্থনা করিতেছি। সকলের বন্দনীয় ঈশ্বর তুমি; পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও তদ্রুপ আমার অপরাধ ক্ষমা কর।

অদ্দৃষ্টপূর্ব্বং হৃষিতোহস্মি দৃষ্ট্বা ভয়েন চ প্রব্যথিতং মনো মে।
তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস।।৪৫
অর্থঃ- (৪৫) হে দেব, পূর্ব্বে যাহা কখনও দেখি নাই, সেই রূপ দেখিয়া আমার হর্ষ হইয়াছে বটে, কিন্তু ভয়ে মন ব্যাকুল হইয়া উঠিয়াছে; অতএব, তোমার সেই (চির পরিচিত) পূর্ব্বরূপটা আমাকে দেখাও; হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও।

কিরীটিনং গদিনং চক্রহস্তমিচ্ছামি ত্বাং দ্রষ্টুমহং তথৈব।
তেনৈব রূপেণ চতুর্ভূজেন সহস্রবাহো ভব বিশ্বমুর্ত্তে।।৪৬

অর্থঃ- (৪৬) আমি কিরীটধারী এবং গদা ও চক্রহস্ত তোমার সেই পূর্ব্বরূপই দেখিতে ইচ্ছা করি। হে সহস্রবাহো, বিশ্বমূর্ত্তে, তুমি সেই চতুর্ভূজ মূর্ত্তি ধারণ কর।

শ্রীভগবানুবাচ -

ময়া প্রসন্নেন তবার্জ্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ।
তেজোময়ং বিশ্বমনন্তমাদ্যং যন্মে ত্বদন্যেন ন দৃষ্টপূর্ব্বম্।।৪৭
অর্থঃ- (৪৭) শ্রীভগবান্‌ বলিলেন, আমি প্রসন্ন হইয়া স্বকীয় যোগ প্রভাবেই এই তেজোময়, অনন্ত, আদ্য, বিশ্বাত্মক পরমরূপ তোমাকে দেখাইলাম; আমার এই রূপ তুমি ভিন্ন পূর্ব্বে কেহ দেখে নাই।

ন বেদযজ্ঞাধ্যয়নৈর্নদানৈ র্নচ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রৈঃ।
এবংরূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুং ত্বদন্যেন কুরুপ্রবীর।।৪৮
অর্থঃ- (৪৮) হে কুরুপ্রবীর, না বেদাধ্যয়ন দ্বারা, না যজ্ঞবিদ্যার অনুশীলন দ্বারা, না দানাদি ক্রিয়াদ্বারা, না উগ্র তপস্যা দ্বারা মনুষ্যলোকে তুমি ভিন্ন আর কেহ আমার ঈদৃশ রূপ দেখিতে সক্ষম হয়।

মা তে ব্যথা মা চ বিমুঢ়ভাবো দৃষ্ট্বা রূপং ঘোরমীদৃঙ্ মমেদম্।
ব্যপেতভীঃ প্রীতমনাঃ পুনস্ত্বং তদেব মে রূপমিদং প্রপশ্য।।৪৯

অর্থঃ- (৪৯) তুমি আমার এই ঘোর রূপ দেখিয়া ব্যাথিত হইও না, বিমূঢ় হইও না, ভয় ত্যাগ করিয়া প্রীত মনে পুনরায় তুমি আমার পূর্ব্বরূপ দর্শন কর।

সঞ্জয় উবাচ -

ইত্যর্জ্জুনং বাসুদেবস্তথোক্ত্বা স্বকং রূপং দর্শয়ামাস ভূয়ঃ।
আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্বা পুনঃ সৌম্যবপুর্মহাত্মা।।৫০

অর্থঃ- (৫০) সঞ্জয় বলিলেন - বাসুদেব অর্জ্জুনকে এই বলিয়া পুনরায় সেই স্বীয় মূর্ত্তি দেখাইলেন; মহাত্মা পুনরায় প্রসন্ন মূর্ত্তি ধারণ করিয়া ভীত অর্জ্জুনকে আশ্বস্ত করিলেন।

অর্জ্জুন উবাচ -

দৃষ্ট্বেদং মানুষং রুপং তব সৌম্যং জনার্দ্দন।
ইদানীমস্মি সংবৃত্তঃ সচেতাঃ প্রকৃতিং গতঃ।।৫১
অর্থঃ- (৫১) অর্জ্জুন বলিলেন - হে জনার্দ্দন, তোমার এই সৌম্য মানুষ রূপ দর্শন করিয়া আমি এখন প্রসন্নচিত্ত ও প্রকৃতিস্থ হইলাম।

শ্রীভগবানুবাচ -

সুদুর্দ্দশমিদং রূপং দৃষ্টবানসি যন্মম।
দেবা অপ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ।।৫২
অর্থঃ- (৫২) শ্রীভগবান্‌ বলিলেন - তুমি আমার যে রূপ দেখিলে উহার দর্শন লাভ একান্ত কঠিন; দেবগণও সর্ব্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী।

নাহং বেদৈর্ন তপসা ন দানেন ন চেজ্যয়া।
শক্য এবংবিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা।।৫৩
অর্থঃ- (৫৩) আমাকে যেরূপ দেখিলে এই রূপ বেদাধ্যয়ন, তপস্যা, ধ্যান, যজ্ঞ, কোন কিছু দ্বারাই দর্শন করা যায় না।

ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমেবংবিধোহর্জ্জুন।
জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ।।৫৪
অর্থঃ- (৫৪) হে পরন্তপ, হে অর্জ্জুন, কেবল অনন্যা ভক্তি দ্বারাই ঈদৃশ আমাকে স্বরূপতা জানিতে পারা যায়, সাক্ষাৎ দেখিতে পারা যায়, এবং আমাতে প্রবেশ করিতে পারা যায়।
একমাত্র অনন্যা ভক্তি দ্বারাই পরমেশ্বরের স্বরূপ জ্ঞান হয়, তাঁহার সাক্ষাৎকার হয় এবং পরিশেষে তাঁহার সহিত তাদাত্ম্য লাভ হয়। এই শেষ অবস্থাকে ভক্তিশাস্ত্রে অধিরূঢ়ভাব বলে (১৮।৫৫ দ্রষ্টব্য)।

মৎকর্ম্মকৃন্মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জ্জিতঃ।
নির্ব্বৈরঃ সর্ব্বভূতেষু যঃ স মামেতি পাণ্ডব।।৫৫
অর্থঃ- (৫৫) হে পাণ্ডব, যে ব্যক্তি আমারই কর্ম্মবোধে সমুদয় কর্ম্ম করেন, আমিই যাহার একপাত্র গতি, যিনি সর্ব্বপ্রকারে আমাকে ভজনা করেন, যিনি সমস্ত বিষয়ে আসক্তিশূন্য, যাহার কাহারও উপর শত্রুভাব নাই, তিনিই আমাকে প্রাপ্ত হন।
ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে
শ্রীকৃষ্ণার্জ্জুন-সংবাদে বিশ্বরূপদর্শন-যোগো নামৈকাদশোহধ্যায়ঃ।।